জাতীয়

সাংবাদিক আয়ান শর্মাকে প্রাণনাশের হুমকি, বিশিষ্টজনদের ক্ষোভ

সান নিউজ ডেস্ক: পাহাড় কাটার কারণে চট্টগ্রামভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি গ্রুপের বিরুদ্ধে মামলা করে পরিবেশ অধিদপ্তর। আর সেই খবর পত্রিকায় প্রকাশের জের ধরে চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন পিএইচপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন। এতে চট্টগ্রাম-ঢাকাসহ দেশের বিশিষ্টজনরা ক্ষোভ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ

এ ব্যাপারে কথা বলতে এই প্রতিবেদক যোগাযোগ করে সাংবাদিক আয়ান শর্মার সঙ্গে। তিনি বলেন, শুধু আমরা নই, অন্যান্য জাতীয় দৈনিকও পিএইচপি গ্রুপের বিরুদ্ধে মামলার খবর প্রকাশিত হয়েছে। খবর প্রকাশের ৪ দিন পর ৮ মার্চ রাত ২টা থেকে পিএইচপির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন টেলিফোনে আমাকে অকথ্য ভাষায় হুমকি দিতে শুরু করেন। টানা দুই দিন অন্তত ৪০ বার তিনি ফোন করেছেন, এসএমএস দিয়েছেন ৭৯টি। সঙ্গে সাম্প্রদায়িক আক্রমণ ছাড়াও বহুবার রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের নাম ব্যবহার করে সরাসরি তুলে নেওয়ারও হুমকি দেন।

তিনি আরও বলেন, আমি মিথ্যা বলছি কিনা, ইতোমধ্যে তার প্রমাণ একটি অডিও ক্লিপের মাধ্যমে প্রকাশ করেছি। যার দৈর্ঘ্য ৮ মিনিট। ২২ মিনিটের আরেকটি ক্লিপ আছে, যেটি এতোটাই অশ্রাব্য যে, প্রকাশ করা সঠিক বলে মনে করছি না। তাছাড়া এ ঘটনার প্রতিকার চেয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত, হত্যার হুমকি ও মানহানির অভিযোগে আমি সিএমএম আদালতে একটি মামলাও দায়ের করেছি। এখন বাকিটা আদালতই করবেন।

একজন গণমাধ্যমকর্মীকে এভাবে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়ায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন চট্টগ্রাম-ঢাকাসহ দেশের বিশিষ্টজনরা। তারা বলছেন, আয়ান শর্মাকে এভাবে প্রাণনাশের হুমকি দেয়া বিশেষ করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের নাম ব্যবহার করে তুলে নেয়ার হুমকি দেয়াটা একটা বড় ধরনের ক্রাইম। তার শাস্তি হওয়া উচিত। নইলে ভবিষ্যতেও এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা