আমিরাত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাতীয়

আমিরাতে প্রধানমন্ত্রী কর্মব্যস্ত দিন

সান নিউজ ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-১৩০১) একটি ফ্লাইটে ৫ দিনের এক সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পৌঁছেছেন।

আরও পড়ুন:নারী-পুরুষের সমতা গড়বে টেকসই ভবিষ্যৎ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ মাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী একটি ভিভিআইপি ফ্লাইট সোমবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) আমিরাতে পৌঁছায়।

আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর।

বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় এবং ২১ সদস্যের একটি চৌকস দল তাঁকে স্যাটিক গার্ড অব অনার প্রদান করেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

আরও পড়ুন:নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল

প্রধানমন্ত্রী ৮ মার্চ দুবাই এক্সিবিশন সেন্টার (ডিইসি) পরিদর্শন করবেন এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি শীর্ষ পর্যায়ের প্যানেল আলোচনায় যোগ দেবেন। পরে, তিনি ডিইসিতে বাংলাদেশ প্যাভিলিয়ন এবং ইউএই প্যাভিলিয়ন পরিদর্শন করবেন।

আরও পড়ুন:মানি লন্ডারিং মামলায় মন্ত্রীর ভাই গ্রেফতার

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ডিইসিতে সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:গ্যাস বন্ধ করে দিবে রাশিয়া

আগামী ৯ মার্চ শেখ হাসিনা আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের মাদার অব নেশন শেখ ফাতিমা বিনতে মুবারকের সঙ্গে পৃথকভাবে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:মঙ্গলবার রাজধানীর যেসব শপিংমল বন্ধ

সন্ধ্যায় তিনি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফরের দেয়া অভ্যর্থনায় নৈশভোজে যোগ দিবেন।

আরও পড়ুন:রুশ মুদ্রার রেকর্ড দরপতন

আগামী বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে প্রধানমন্ত্রী এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সংক্রান্ত এফএও আঞ্চলিক সম্মেলনে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে এবং সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের উদ্যোগে যৌথভাবে আয়োজিত বিজনেস ফোরামে যোগ দিবেন।

আরও পড়ুন:আজ থেকে ট্রেনে স্ট্যান্ডিং টিকিট

সফরের শেষ দিনে ১১ মার্চ প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে একটি নাগরিক সংবর্ধনায় যোগ দিবেন শেখ হাসিনা।

আরও পড়ুন:‘জানিয়ে দাও খেলাতে আগ্রহ নেই’

এছাড়াও, তিনি রাস আল খাইমায় বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

আরও পড়ুন:মাদকবিরোধী অভিযানে আটক ৩৯

প্রসঙ্গত, আগামী ১২ মার্চ প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩০২-এর একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা