জাতিসঙ্ঘে ভোট না দেয়ায় টিকা দেবে না লিথুয়ানিয়া
জাতীয়

ভোট না দেয়ায় টিকা দেবে না লিথুয়ানিয়া

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা প্রস্তাবে ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে প্রতিশ্রুতি অনুযায়ী করোনার টিকা দেবে না লিথুয়ানিয়া।

আরও পড়ুন:নারী-পুরুষের সমতা গড়বে টেকসই ভবিষ্যৎ

সোমবার ( ৭ মার্চ) প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জাকিলাইটিয়েনের বরাত দিয়ে দেশটির ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন (এলআরটি) এ সংবাদ জানিয়েছে।

গত ২ মার্চ লিথুয়ানিয়ান সরকার ঘোষণা করেছিল, তারা বাংলাদেশকে মানবিক সহায়তা’ হিসাবে ৪ লাখ ৪ হাজার ৬ শ’ ফাইজার ডোজ টিকা সরবরাহ করবে।

ইতোমধ্যে ইউক্রেন, লাটভিয়া, মলদোভা, জর্জিয়া, আর্মেনিয়া, তাজিকিস্তান, তাইওয়ান এবং ভিয়েতনামকে ভ্যাকসিন ডোজ সরবরাহ করেছে লিথুয়ানিয়া।

এদিকে রোববার ( ৬ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘শান্তি রক্ষার স্বার্থে’ ইউক্রেন সঙ্কট নিয়ে একটি প্রস্তাবে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ভোটদানে বাংলাদেশ বিরত ছিল।

আরও পড়ুন:বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

প্রসঙ্গত, বুধবার ( ২ মার্চ) ইউক্রেনের ওপর মস্কোর আগ্রাসন বন্ধ করা এবং অবিলম্বে সব রুশ সেনা প্রত্যাহারের দাবিতে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে উত্থাপিত প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত ছিল বাংলাদেশ।

আরও পড়ুন:গ্যাস বন্ধ করে দিবে রাশিয়া

বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার ৪ দেশ- ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানসহ জাতিসঙ্ঘেরর ৩৫টি সদস্য রাষ্ট্র ইউক্রেন ইস্যুতে ভোট দানে বিরত ছিল।

আরও পড়ুন:দেশে মৃত্যু ও শনাক্ত কমেছে

ইউএনবি’র এক প্রতিবেদনে জানা যায়,‘ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন’ শিরোনামের প্রস্তাবের ওপর ভোটের সময় জাতিসঙ্ঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪১টি প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে।

আরও পড়ুন:ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

অপরদিকে বেলারুশ, সিরিয়া, উত্তর কোরিয়া ও ইরিত্রিয়া এই ৪ দেশ রাশিয়ার পক্ষ নিয়ে জাতিসঙ্ঘের প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা