শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (ছবি: সংগৃহীত)
জাতীয়

দক্ষিণখানে নারীসহ তিনজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখানের একটি বাসায় গ্যাসের লাইন সংযোগ দেওয়ার সময় লিকেজ থেকে আগ্নিকাণ্ডের ঘটনায় এক নারীসহ তিন জন দগ্ধ হয়েছে। সোমবার রাতে দক্ষিণখান মহিলা কলেজ রোডে কামরুল ইসলামের বাসার পাঁচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন, বাসার ভাড়াটিয়া মনিরা বেগম (৩৫), মো. শাকিব (২৬) ও মো. জসিম (৪০)।

দগ্ধ মনিরা বেগমের স্বামী আনোয়ার হোসেন জানান, বাসার নিচতলা থেকে গ্যাস লাইন পাঁচতলায় সংযোগ দেওয়া হচ্ছিল। কাজ শেষ করে অটোচুলা চালু করলে পুরো ঘরে আগুন লেগে যায়। এতে তার স্ত্রীসহ কোম্পানির দুই কর্মচারি দগ্ধ হন।

তিনি জানান, এ সময় ঘরের কিছু আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।

আরও পড়ুন: আজ থেকে ট্রেনের স্ট্যান্ডিং টিকিট

বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, দক্ষিণখান থেকে এক নারীসহ তিনজন দগ্ধ এসেছেন। এদের মধ্যে মনিরার ২২ শতাংশ, শাকিবের ২২ শতাংশ এবং জসিমের শরীরের ২৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা