ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম
জাতীয়

পাহারা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যায় না

নিজস্ব প্রতিবেদক: ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, শুধু পাহারা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যায় না। তিনি বলেন, বিভিন্ন অপরাধের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জানুয়ারি-২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষাসহ যেকোনো দায়িত্ব পালনের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব সদস্যকে সদা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুন: মাথাপিছু আয়ে ভারতকেও ছাড়িয়েছে বাংলাদেশ

প্রতি মাসে ঘটে যাওয়া অপরাধ বিশ্লেষণ, অপরাধ নিয়ন্ত্রণে পরবর্তী কর্মপন্থা ও কর্মকৌশল সম্পর্কিত নির্দেশনার পাশাপাশি মাঠ পর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের কর্ম-উদ্দীপনা বাড়াতে প্রতি মাসের কার্যক্রম পয়েন্ট আকারে যোগ করে পরবর্তী মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। অপরাধ দমনের ক্ষেত্রে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু পাহারা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যায় না। বিভিন্ন অপরাধের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে।

জানুয়ারি-২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৮টি ক্রাইম বিভাগের মধ্যে প্রথম হয়েছে তেজগাঁও বিভাগ ও শ্রেষ্ঠ থানা মোহাম্মদপুর থানা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা