গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন (ছবি: সংগৃহীত)
জাতীয়

বিমানবন্দর সড়কে ঝরল দুই প্রাণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া।

তিনি জানান, বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাঠাও চালক রফিকুল ইসলাম সুমন (৪০) ও কাজল আক্তার (৩৫)।

সুমনের ফুপাতো ভাই ফুয়াদ হাসান পল্লব জানান, সুমনের বাবার নাম নুরুল ইসলাম। তার বাড়ি পিরোজপুর স্বরূপকাঠি উপজেলার জগৎপুর গ্রামে। তিন মেয়ে ও স্ত্রী সারাকে নিয়ে পুরান ঢাকার তাঁতীবাজারে বসবাস করতেন তিনি। ছোট একটি ব্যবসার পাশাপাশি মোটরসাইকেল রাইড শেয়ারিং করতেন তিনি। সকালে পুলিশের মাধ্যমে তারা এ দুর্ঘটনার খবর জানতে পারেন।

কাজলের মা হাসিনা বেগম জানান, তাদের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপয়সা গ্রামে। কাজলের বাবার নাম মৃত আব্দুল বারেক। ৫ বছর আগে ২য় স্বামী সেলিমের সঙ্গে বিচ্ছেদ হয় কাজলের। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে খিলগাঁও এর দক্ষিণ গোড়ানে তার (মা) সঙ্গেই থাকতেন। নিহত কাজল একটি বারে কাজ করতেন। কাজের জন্য গতকাল বিকেল চারটার দিকে বাসা থেকে বের হন তিনি। প্রতিদিন রাত বারোটার দিকে বাসায় ফিরলেও গতরাতে আর ফেরেননি। সকালে বিমানবন্দর থানার পুলিশ তাদের (পরিবার) ফোন করে কাজলের মৃত্যুর সংবাদ জানায়।

আরও পড়ুন: রাজধানীর কিছু এলাকায় আজ গ্যাস থাকবে না

এসআই জুয়েল মিয়া বলেন, বিমানবন্দর আউটগোয়িং ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশের সড়কে একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। কোন গাড়ি তাদের চাপা দিয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা