ছবি- সংগৃহিত
জাতীয়

আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল শেখ জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার দুবাইয়ের স্থানীয় সময় দুপুর ১২টায় ঘণ্টাব্যাপী ‘দুবাই এক্সপো, ২০২০’ এর একটি ভেন্যুতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে এই বৈঠক হয়। রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনার সময় দুই নেতা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় থেকে বাংলাদেশ ও দুবাইয়ের সম্পর্ক নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত অগ্রগতির প্রশংসা করেন শেখ জায়েদ আল নাহিয়ান।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ভ্রমণের জন্য শেখ নাহিয়ানকে আমন্ত্রণ জানালে তিনি গ্রহণ করে দুই দেশের সুবিধামতো সময়ে ভ্রমণে আসবেন বলে জানান।

বৈঠক শেষে দুই নেতা, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন।

পরে সন্ধ্যায় দুবাইয়ের একটি হোটেলে সংযুক্ত আরব আমিরাতের ট্রেড এবং ইকোনমিক মিনিস্টার এবং ইন্টারপোলের প্রেসিডেন্ট মেজর জেনারেল ড. আহমেদ নাছের আল রাইছি আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ুব চৌধুরী, সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী ও দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর প্রমুখ ।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা