ছবি- সংগৃহিত
জাতীয়

জলবায়ু পরিবর্তন দেশের জন্য ভয়ংকর সমস্যা

সাননিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য ভয়ংকর সমস্যা। এ বিষয়ে বিশ্ব নেতারা অবগত। তবে সবচেয়ে গর্বের বিষয়, নানা প্রতিকূলতার মধ্যেও ঝড় ও দুর্যোগ মোকাবিলা করে আমাদের পূর্বপুরুষ ও মায়েরা এ মাটিতে বসবাস করছেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশ ক্লাইমেট অ্যান্ড ডিজেস্টার রিস্ক অ্যাটলাস’ শীর্ষক প্রকাশনার উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনেও আমরা ভালোভাবে টিকে আছি। আমাদের প্রধানমন্ত্রী নানা ধরনের উদ্যোগ বাস্তবায়ন করছেন। আমাদের বন্ধুরাষ্ট্রগুলো নানা সহায়তা দিচ্ছে। আমরা উন্নত দেশের মতোই কাজ করছি। উপকূলীয় মানুষ, পিছিয়ে পড়া মানুষ যেন ভালো থাকে এ লক্ষ্যে কাজ করছি।

তিনি বলেন, আপনারা জলবায়ু-সংক্রান্ত প্রকল্প পরিকল্পনা কমিশনে নিয়ে আসেন, আমরা আছি। দেখেশুনে এগুলো পাস করিয়ে দেবো। দেশের মালিক জনগণ, ফলে জনগণের জন্য কাজ করতে হবে।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রসঙ্গে তিনি আরও বলেন, এডিবি বা এশীয় উন্নয়ন ব্যাংক একটা আবেগের নাম। এশিয়া মানেই বাংলাদেশ, এশিয়া মানেই বাংলাদেশের গ্রাম ও শহর।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা