ফাইল ফটো
জাতীয়

আড়াইহাজারে একই পরিবারের দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ধুপতারা ইউনিয়নের কুমার পাড়া গ্রামের একটি বাসায় গ্যাস থেকে আগুন লেগে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- সোলাইমান (৪২), তার স্ত্রী রীমা আক্তার (৩১), ছেলে মাহিদ (১৩), ছেলে আরশ (৩)।

দগ্ধ সোলাইমানের চাচাতো ভাই ইউনুস জানান, তাদের একতলা বাসা, তারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন। তিনি বলেন, কিভাবে আগুন লেগেছে তা জানতে পারেননি।

রোববার (৬ ডিসেম্বর) ভোর রাতে শব্দ হয়ে আগুন লেগেছে। তারা ধারণা করছেন, যেকোনভাবে গ্যাস জমে এবং সেখান থেকেই আগুন লেগেছে।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে দগ্ধ দের চিকিৎসা চলছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা