জাতীয়

নকশার মধ্যে খেলার মাঠ না থাকলে ব্যবস্থা 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজউক অনুমোদিত নকশা মোতাবেক পার্ক ও খেলার মাঠ সংরক্ষণ না করলে ডেভলপার কোম্পানীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার (৫ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে আয়োজিত ২য় পরিষদের ৯ম কর্পোরেশন সভায় সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ২য় পরিষদের ৯ম কর্পোরেশন সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে সিটি বন্ডের মাধ্যমে রাজধানীর ৮১, গুলশান এভিনিউ এবং ৬৪, কামাল আতাতুর্ক এভিনিউ (বনানী কমিউনিটি সেন্টার) এ বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে।

তিনি বলেন, দেশে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে রাজধানীর আমিনবাজার এলাকায় সংশ্লিষ্ট প্রকল্পে ৩০ একর ভূমি অধিগ্রহণের জন্য ডিএনসিসি অংশের অর্থ ছাড়ের বিষয়েও সর্বসম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হয়।

ডিএনসিসি মেয়র বলেন, এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থায়ী কোনো কর্মকর্তা/কর্মচারী চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে বা গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হলে স্থায়ী কর্মকর্তা/কর্মচারী বা তাঁর উত্তরাধিকারীর অনুকূলে ৮ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

কোভিড-১৯ পরিস্থিতিতেও নগরবাসীর কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে আন্তরিকভাবে কাজ করার জন্য সকলের পক্ষ থেকে ডিএনসিসির মানবিক মেয়রকে ধন্যবাদ জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজাসহ উর্ধ্বতন সকল কর্মকর্তা এবং কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা