জাতীয়

যুবসমাজকে মাদক ছেড়ে খেলার মাঠে ফেরার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, যুবসমাজকে মাদকসহ সকল প্রকার অন্যায় থেকে দূরে রাখতে ডিএনসিসি মেয়র'স কাপ-২০২১ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে গুলশানের নগর ভবনের হলরুমে আয়োজিত ডিএনসিসি মেয়র'স কাপ-২০২১ এর ফিক্সচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অনুপ্রেরণায় প্রথমবারের মতো এই টুর্ণামেন্টের আয়োজন করায় ডিএনসিসি পরিবার অত্যন্ত আনন্দিত। ফুটবল, ভলিবল ও ক্রিকেট এই তিনটি ইভেন্ট নিয়ে আয়োজিত টুর্নামেন্টটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে "খেলাধুলায় ব্যাস্ত থাকি, মাদককে দূরে রাখি" যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের সৃষ্টি করে। আগামী ২৪/১২/২০২১ খ্রিস্টাব্দ তারিখ রোজ শুক্রবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ফুটবল দিয়েই এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে।

মোঃ আতিকুল ইসলাম এর উপস্থিতিতেই অত্যন্ত আনন্দঘন পরিবেশে লটারী ড্রয়ের মাধ্যমে ফুটবল ও ক্রিকেট এই দুটি ইভেন্টের জন্য ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ৫৪ জন সাধারণ কাউন্সিলরের তত্ত্বাবধানে গঠিত ৫৪টি পৃথক দলকে ১৮টি গ্রুপে এবং ভলিবলের জন্য সরক্ষিত ১৮ জন নারী কাউন্সিলরের তত্ত্বাবধানে গঠিত ১৮টি দলকে ৩টি গ্রুপে বিভক্ত করা হয়।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিএনসিসির স্থানীয় কাউন্সিলরসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীকে চলমান মশক নিধনসহ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করতে হবে।

ডিএনসিসি মেয়র আরও বলেন, সবাই মিলে সবার ঢাকাকে দখল ও দূষণমুক্ত করে সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় রূপান্তরিত করতে হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সভাপতিত্বে ফিক্সচার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা