জাতীয়

শনিবার বিমানবন্দরে কোভিড পরীক্ষা চালু নিয়ে সংশয়

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামীকাল শনিবার থেকে বিমানবন্দরে প্রবাসীদের করোনা পরীক্ষা চালু হওয়ার কথা। তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে, শনিবার থেকে করোনা পরীক্ষা শুরু হওয়া নিয়ে কিছুটা সংশয় রয়েছে। মেশিন বসানোর কাজ এগিয়ে চললেও শেষ হবে কি না, এখনো বলা যাচ্ছে না। তবে শনিবার চালু হবে কি না, সেটি আজ রাতেই জানা যাবে।

ল্যাব স্থাপনের অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, কাজ চলছে। তবে আগামীকাল পুরোপুরি চালু হবে কি না, তা নিয়ে এখনো শঙ্কা কাটেনি। আমরা চেষ্টা করছি।

শুক্রবার (২৫ সেপ্টম্বর) গ্রেফতার দুপুর ১২টার দিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

এ সময় মন্ত্রী বলেন, রাতের মধ্যে ট্রায়াল রান করবে। আগামীকাল শনিবার থেকে হয়তো আরম্ভ হবে এবং এদিনই ফ্লাইট চালু হবে। এমনিতেই তো সময় অনেক লেগেছে, কিন্তু কাজের সময় খুব কম লাগছে।

তাড়াতাড়ি করার ক্ষেত্রে অস্বচ্ছতা হতে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, আশা করি কোনো ধরনের গাফিলতি হবে না। তবে এটি মনিটরিং করার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এ ছাড়া একটি টিম গঠন করা হয়েছে, তারা বিষয়টি দেখবে। র‍্যাপিড পিসিআর কিংবা নরমাল হোক, ব্যাপার হলো আরব আমিরাত সরকার কী চায় সেটাই বড় বিষয়। এটা তো আমাদের সমস্যা না। যেটা তারা চাইবে সেটাই হবে। বিষয় হলো দ্রুত চালু করা। সিনোফার্মের টিকা নেওয়া সৌদি আরবের যাত্রীদের বুস্টার ডোজের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। কবে নাগাদ বুস্টার ডোজ দেওয়া হবে তারাই সেটি বলতে পারবে।

এদিকে বিমানবন্দরে করোনা পরীক্ষায় অনুমোদন পাওয়া ছয়টি ল্যাবে দিনে এক হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্টেমজ হেলথ সেন্টারের প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান। তিনি বলেন, `ছয়টা ল্যাবের ১২টা মেশিনে একসঙ্গে পরীক্ষা করা যাবে। আগামীকালই আমরা চালুর চেষ্টা করছি। প্রতিবার ৯৪টি নমুনা পরীক্ষা হবে। ফল দিতে সময় লাগবে তিন ঘণ্টার মতো। দিনে ১ হাজার ১২৮টি নমুনা পরীক্ষা করা যাবে বলে আশা করছি।'

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা