জাতীয়
রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি

মুজিব সভাপতি, সম্পাদক দীপক

নিজস্ব প্রতিবেদক: মুজিবুর রহমান চৌধুরীকে (বাংলাদেশ প্রতিদিন) সভাপতি, দীপক দেবকে (আলোকিত বাংলাদেশ) সাধারণ সম্পাদক এবং রেজাউল করিম শামীমকে (ভোরের কাগজ) সাংগঠনিক সম্পাদক করে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএডি) ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশন এই নতুন পরিষদ গঠন করা হয়। নবগঠিত নির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তৈমুর ফারুক তুষার, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মারিয়া সালাম, দপ্তর সম্পাদক সফিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোরমা আকতার, প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক ইসহাক আসিফ, সংস্কৃতি ও কল্যাণ সম্পাদক জাহিদুর রহমান, নির্বাহী সদস্য সাজ্জাদ আলম খান তপু, মাহমুদন্নবী চঞ্চল, রিয়াজ উদ্দিন ও নিয়ন মতিয়ুল।

এর আগে, আরডিজেএডির সভাপতি খাইরুজ্জামান কামালের সভাপতিত্বে সাধারণ সভার প্রথম অধিবেশন প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাংসদ ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ডিইউজে) সাজ্জাদ আলম খান তপু।

সভার দ্বিতীয় অধিবেশন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী প্রস্তাবিত কমিটির নাম ঘোষণা করেন এবং উপস্থিত সদস্যরা করতালির মাধ্যমে তাতে সমর্থন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক মোঃ কামাল হোসেনসহ রাজশাহী বিভাগের আট জেলার ঢাকায় কর্মরত শতাধিক সাংবাদিক।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা