সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, ইসরায়েল “মধ্যপ্রাচ্যের হাসির পাত্র” হয়ে উঠেছে।

আরও পড়ুন: গাজায় ধ্বংসস্তূপে মিলল ৭ লাশ

রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

স্থানীয় রেডিও স্টেশন কোল বারামার সাথে এক সাক্ষাৎকারে ইসরায়েলের চরম কট্টর ডানপন্থি এই রাজনীতিবিদ গাজায় যুদ্ধ পরিচালনার বিষয়ে নেতানিয়াহু সরকারের নিন্দাও করেছেন। ইতামার বেন-গভির বলেছেন, “আমরা মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে গেছি এবং আমি নিশ্চিত নই যে, আমরা এখনও এটি উপলব্ধি করতে পেরেছি কিনা।”

বেন-গভির বলেন, তিনি “সরকারের একমাত্র মানুষ” যিনি গাজায় মানবিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছিলেন। তিনি দাবি করেন, তার এই অবস্থান গাজার “পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারত।”

মার্কিন চাপের প্রতি নেতানিয়াহুর প্রতিক্রিয়ার সমালোচনা করে বেন-গভির বলেন, “আপনি শুধুমাত্র বহিরাগত চাপের ওপর ভিত্তি করে শাসন করতে পারবেন না।”

তিনি যুক্তি দেন, ইসরায়েলকে কখনোই গাজায় জ্বালানি এবং মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়া উচিত ছিল না। তার অভিযোগ, এটি হামাসকে উপকৃত করে। ইসরায়েলের সাবেক এই মন্ত্রী গাজায় ফিলিস্তিনিদের জন্য “স্বেচ্ছায় অভিবাসন কর্মসূচি” অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান।

তিনি বলেন, “আমাদের আজকে স্বেচ্ছায় অভিবাসনকে উৎসাহিত করার জন্য একটি উদ্যোগ চালু করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সময় আছে, কিন্তু ইসরায়েলের স্বার্থে, আমাদের নষ্ট করার সময় নেই।”

বেন-গভির বলেন, “যতক্ষণ না তারা (নেতানিয়াহু সরকার) হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিচ্ছে” ততক্ষণ পর্যন্ত তিনি সরকারে ফিরে আসবেন না।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা