সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: কাজাখস্তানের আক্তাও বিমানবন্দরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় বিমানটিতে ১০৫ যাত্রী ছিলেন বলে জানায় দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (২৫ ডিসেম্বর) দেশটির জরুরি পরিষেবা বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছ আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন: তুরস্কে বিস্ফোরণে নিহত ১২

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানায়, বিমানটি বিধ্বস্ত হয়ে ভূমিতে পড়ার পর তাতে আগুন ধরে যায়। এরপর জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেছেন। সেই সাথে বিমানটিতে কেউ জীবিত রয়েছেন কি না সেই সন্ধানও শুরু হয়েছে। তবে ধারণা করা হচ্ছে যে, ধ্বংস হয়ে যাওযা বিমানটিতে এখনও কয়েকজন জীবিত রয়েছেন।

এদিকে, রাশিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আজারবাইজান এয়ারলাইন্সের সেই বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু-রাশিয়ার চেচনিয়া প্রদেশের রাজধানী গ্রোজনির দিকে রওনা হয়েছিলো। কিন্তু গ্রোজনিতে ব্যাপক কুয়াশার কারণে বিমানবন্দরের রানওয়ে অস্পষ্ট হওয়ায় ফের বাকুর দিকে ফিরে আসছিলো বিমানটি। এরই পথে কাজাখস্তানের আকটাউ শহরের আকাশে থাকার সময় বিমানটি বিধ্বস্ত হয়ে ধসে পড়ে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা