জাতীয়

জাতিসংঘ পদকে ভূষিত ১৪০ পুলিশ

কূটনৈতিক প্রতিবেদক: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অর্জন ঈর্ষণীয়। বিভিন্ন দেশে দায়িত্ব পালনে গিয়ে সুনামের পাশাপাশি ভালোবাসাও কম পায়নি বাংলাদেশ। এবার পালকে যুক্ত হলো আরও একটি অর্জন। দায়িত্ব পালনে অসামান্য অবদান ও পেশাদারিত্ব প্রদর্শনের জন্য মালির রাজধানী বামাকোতে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের (এফপিইউ) ১৪০ জন সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত করা হয়েছে।

পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে এক বছর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করায় এ পদক প্রদান করা হয়। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দফতরের পক্ষ থেকে বলা হয়, মালির রাজধানী বামাকোতে ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালি (এমআইইউএসএমএ) সদর দফতর ব্যানএফপিইউ ক্যাম্প-এ এ পদক প্রদান অনুষ্ঠিত হয় গত ২১ সেপ্টেম্বর। এমআইইউএসএমএ পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কমান্ডার (পুলিশ সুপার) বেলাল উদ্দিন, এফপিইউ সদস্যদের মেডেল পরিয়ে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ অব অপারেশনস শারফাদিন মার্গিস, এমআইইউএসএমএ-এ নিয়োজিত বিভিন্ন দেশের মিলিটারি, পুলিশ ও সিভিলিয়ান সদস্যরা।

পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করে সকলকে অভিনন্দন জানান। মিশন ম্যান্ডেট বাস্তবায়নে ব্যানএফপিইউ-১ এর সক্রিয় সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, আজকের এ মেডেল প্রাপ্তি তাদের সেই অবদানের স্বীকৃতি।

চলমান কোভিড-১৯ মহামারিসহ সংঘাতপূর্ণ এলাকায় সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ পুলিশের সদস্যরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্মান অক্ষুণ্ণ রাখায় সকলকে ধন্যবাদ জানান কমান্ডার বেলাল উদ্দিন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা