জাতীয়

খিলগাঁওয়ে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে সিএনজির ধাক্কায় মোহাম্মদ রাব্বানী (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা নূর মোহাম্মদ জানান, রাব্বানী ও আমার বাসা শনিরআখড়া। আমার মোটরসাইকেলের পিছনে বসে গুলশানের যাওয়ার পথে খিলগাঁও ফ্লাইওভারে পেছন থেকে একটি সিএনজি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সে গুরুতর আহত হয়।

পরে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামাতো ভাই মিলন জানান, ‘সকালে রাব্বানী তার কর্মস্থল গুলশান যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। পরে খবর পেয়ে ঢামেকে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।‘

সত্যতা নিশ্চিত করে সবুজবাগ থানার উপ-পরিদর্শক এসআই হাসানুজ্জামান বলেন, ‘খিলগাও ফ্লাইওভারে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

মৃত রাব্বানী সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কাঠনিয়া গ্রামের শামসুর সরদারের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিল দ্বিতীয়। শনিরআখড়ায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

পেশায় তিনি ন্যাশনাল ইন্স্যুরেন্সের অফিস সহকারি (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা