সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ১ নারী নিহত হয়েছেন। এই ঘটনায় নিহত নারীর বয়স আনুমানিক ৪০ বছর।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টায় মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে শেষে মৃত ঘোষণা করেন। তবে নিহত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: মাথায় ইট পড়ে আহত বুয়েট শিক্ষার্থী

ঐ নারীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী বাইজিদ বলেন, বৃহস্পতিবার রাতের দিকে রিকশায় করে খিলগাঁও রেলগেট পার হচ্ছিলেন তিনি। এই সময় কমলাপুর থেকে ছেড়ে আসা ১টি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ঐ নারী। এরপর দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক বলেন, নিহত নারীর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা