সংগৃহীত ছবি
জাতীয়

রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ায় মো. ইয়াসিন (২২) নামে ১ রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কাজ করছে

শনিবার (৪ মে) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নিজ্জর হত্যায় সন্দেহভাজন ৩ জন গ্রেফতার

মৃত ইয়াসিন ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার কলতাপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। বর্তমানে তিনি খিলগাঁও নন্দীপাড়ার ত্রিমোহনী এলাকায় ইমরান হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, দুপুরের দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলের টিনশেডের বাসার আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় রিকশাচালক ইয়াসিনকে উদ্ধার করা হয়। এ সময় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১

তিনি আরও বলেন, মৃতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করে জানা যায়, ছয় ভাইয়ের মধ্যে তিনিই ছিল সবার বড়। তাদের পরিবার অনেক ঋণগ্রস্ত হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন সে । আজ সকালেও তিনি রিকশা নিয়ে কাজের জন্য বেরিয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করছি মৃত ইয়াসিন তার পরিবারের ঋণগ্রস্তের হতাশায় পড়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এরপরও মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা