জাতীয়

হাইকোর্টের সব বেঞ্চে বিচারকাজ শুরু

নিজস্ব প্রতিবেদক : দেশে কঠোর বিধিনিষেধ উঠিয়ে দেয়া হয়েছে। তাই হাইকোর্টের সব বেঞ্চে ভার্চ্যুয়ালি বিচারকাজ শুরু হয়েছে। বুধবার (১১) হাইকোর্ট বিভাগের ৫৩ বেঞ্চে এ বিচারকাজ শুরু হয়।

এর আগে, ৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত হাইকোর্টে ভার্চ্যুয়ালি ১২টি বেঞ্চে বিচার কাজ চলছিল।

ওই সময়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ১১ আগস্ট থেকে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারিক কার‌্যক্রম পরিচালিত হবে। পরেরদিন ৯ আগস্ট ৫৩ ভার্চ্যুয়াল বেঞ্চ গঠন করে আদেশ দেন প্রধান বিচারপতি।

ওই আদেশে বলা হয়, আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আগামী ১১ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচার কার‌্য পরিচালনার জন্য বেঞ্চ গঠন করা হলো।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা