মরদেহ নিতে স্বজনদের অপেক্ষা
জাতীয়
হাসেম ফুড কারখানায় আগুন

৭ আগস্ট ২১ মরদেহ হস্তান্তর 

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রুপগঞ্জে হাসেম ফুড কারখানায় আগুনের ঘটনায় নিহতদের মধ্যে ২১টি মরদেহ আগামীকাল ৭ আগস্ট তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এজন্য শুক্রবার (৬ আগস্ট) বিকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা ১৫টি ও ঢামেক হাসপাতালের মরচুয়ারীতে থাকা ৮টি মরদেহ ঢামেক মর্গে স্থানান্তরিত করা হয়েছে।

শনিবার (৭ আস্ট) সকাল থেকে নিহতের স্বজনদের কাছে এসব মরদেহ হস্তান্তরের কথা রয়েছে।

ঢামেক মর্গের মর্গ সহকারি সেকান্দর আলী জানান, ৪৮টি মরদেহের মধ্যে ২৪টি হস্তান্তরের পর আমাদের এখানে একটি মরদেহ ছিলো। বাকি ২৩টি ছিলো সোহরাওয়ার্দী হাসপাতাল ও ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের মরচুয়ারীতে। সেখান থেকে শুক্রবার বিকালে সবগুলো আমাদের মর্গে পৌঁছিয়েছে সিআইডি।

নারায়ণগঞ্জ রূপগঞ্জের হাসেম ফুডস লি. আগুনের ঘটনায় দগ্ধ হয়ে মারা যাওয়া ৪৮ মরদেহের মধ্যে ডিএনএ প্রোফাইলের মাধ্যমে ৪৫ শ্রমিকের পরিচয় পাওয়া গেছে।

সেদিন নারায়ণগঞ্জ জেলার সিআইডি'র এডিশনাল এসপি জীবন কান্তি সরকার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন, পরিচয় পাওয়া ৪৫ জনের মধ্যে বাকি ২১ জনের মরদেহ আগামী শনিবার (৭ আগস্ট) সকাল থেকে তাদের স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে ৪৫ জনের মধ্যে বুধবার (৪ আগস্ট) ২৪ জনের মরদেহ তাদের স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করেছেন সিআইডি।

২১ জনের মধ্যে যাদের নাম রয়েছে তারা হচ্ছেন, মোসাঃ মাহমুদা আক্তার, সান্তা মনি, মাহবুবুর রহমান, জিহাদ রানা, রহিমা আক্তার, মিনা খাতুন, মোঃ নোমান, আমেনা আক্তার, মোসাঃ রহিমা, রাবেয়া আক্তার, মোঃ আকাশ মিয়া, মোঃ নাজমুল হোসেন, কল্পনা রানী বর্মন, স্বপন মিয়া, শেফালী রানী সরকার, মোসাঃ অমৃতা বেগম, মোঃ শামীম, সেলিনা আক্তার, তাসলিমা আক্তার, ফাকিমা আক্তার, মোঃ হাসনাইন।

সান নিউজ/এমআর/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা