জাতীয়

রমনায় নিজের গুলিতে পুলিশ নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রমনায় ঢাকা জেলা পুলিশ সুপারের বাংলোতে কর্তব্যরত পুলিশ কনেস্টেবল মেহেদী হাসান (২৬) গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে ঘটনাটি ঘটে।

পুলিশের ধারণা মেহেদী নিজের বন্দুকের গুলিতে নিহত হয়েছেন। তার থুতনির নিচে গুলির চিহ্ন রয়েছে। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আনহেলা গ্রামের আব্দুল হানিফের ছেলে।

খবর পেয়ে রমনা থানার উপপরিদর্শক (এসআই) ছালামসহ নিহতের সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে বিকেল পৌনে ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজের বন্দুকের গুলিতে তিনি মারা যান।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা