জাতীয়

ইরানের প্রেসিডেন্টের শপথে অংশ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: বৃহস্পতিবার ইরানের জাতীয় সংসদে অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাইয়্যেদ ইব্রাহিম রাইসি। শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, এমপি। শুক্রবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।

এতে অংশ নেন ইরানের বিচার বিভাগীয় প্রধান, সংসদের স্পিকার, সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা। রীতি অনুযায়ী উপস্থিত ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানিও।

অনুষ্ঠানের শুরুতেই ইরানের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং এরপর পবিত্র কুরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়। কুরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন সংসদীয় স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি। তাদের বক্তব্য শেষে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ইব্রাহিম রাইসি।

জানা গেছে, বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের ৭৩টি দেশের অন্তত ১১৫ জন রাষ্ট্রীয় অতিথি প্রেসিডেন্ট রাইসির শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। বাংলাদেশ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে ইরানি প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।

ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামীর মুখপাত্র জানিয়েছেন, রাইসির শপথ অনুষ্ঠানে ১০ দেশের সরকারপ্রধান, ২০ দেশের সংসদীয় স্পিকার, ১১ জন পররাষ্ট্রমন্ত্রী, ১০ জন অন্যান্য মন্ত্রীর পাশাপাশি রাষ্ট্র ও সরকারপ্রধানদের বিশেষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান শেষে ইরান প্রেসিডেন্টের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২০ মিনিটের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি ২০ বছর আগে বাংলাদেশ ভ্রমণের স্মৃতিচারণ করেন।

তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন জানানোর জবাবে শুভেচ্ছা জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি উন্নতির দিকে যাচ্ছে বলে প্রশংসাও করেন সাইয়্যেদ ইব্রাহিম রাইসি।

এ সময় ফিলিস্তিন বিষয়ে বাংলাদেশের দৃঢ়চেতা মনোভাবের প্রশংসাও করেন প্রেসিডেন্ট।

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার বিষয়টি সামনে আনেন এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে থাকার কথা পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে সুবিধা মতো সময়ে বাংলাদেশে সফর করার আন্ত্রমণ জানালে তিনি তাতে সম্মতি দেন।

পরে প্রতিমন্ত্রী দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জেরিফের সাথে বৈঠক করেন। এ সময় উভয় দেশের মধ্যে যোগাযোগ ও বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে আলোচনা অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা