জাতীয়

পরীমনির তথ্যে আটক রাজ

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রযোজক নজরুল ইসলাম রাজ আটক করেছে র‌্যাব। এসময় তার বাসা থেকে মাদক ও সিসা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বুধবার (৪ আগস্ট) রাতে র‍্যাবের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। রাত সোয়া ১০টার দিকে রাজকে বাসা থেকে বের করা হয়। তাকে র‍্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। রাত ১০টার দিকে তার বাসা থেকে জব্দ করা মাদক ও সরঞ্জাম গণমাধ্যমকর্মীদের সামনে নিয়ে আসেন র‍্যাব-১ এর সদস্যরা। তার এক সহযোগীকেও আটক করা হয়েছে।

রাত আটটার দিকে র‍্যাবের একটি দল রাজের বনানীর জি ব্লকের ৭ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় অভিযান শুরু করে। এর আগে বিকালে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। সেখানে বিপুল পরিমাণ মদ, ভয়ংকর মাদক এলএসডি ও আইস জব্দ করে এলিট ফোর্সটি। পরে পরীমনিকে আটক করে নিয়ে যায় র‌্যাব সদর দফতরে।

পরীমনির প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’ এর প্রযোজক ছিলেন এই নজরুল ইসলাম রাজ। তিনি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেন। তার হাত ধরেই নাটক থেকে সিনেমায় নাম লেখান পরীমনি।

গত রবিবার (১ আগস্ট) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মডেল পিয়াসা ও মৌ আক্তারের বাসায় অভিযান চালায়। সেসময় বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা ও সিসা সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া তাদের প্রধান সমন্বয় শরিফুল হাসান মিশু ও তার সহযোগী মাসুদুল ইসলাম জিসানকে গ্রেফতার করে র‌্যাব। তাদের কাছ থেকে বিলাসবহুল ল্যাম্বারগিনি গাড়ি, অস্ত্র-গুলি এবং ভারতীয় জাল নোট উদ্ধার করা হয়।

সাননিউজ/এমএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা