জাতীয়

সীমিত পরিসরে চলবে ভারত-বাংলাদেশ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক : ‘এয়ার বাবল’ চুক্তির অধীনে সীমিত পরিসরে ভারতে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ভারতের সিদ্ধান্ত পেলে শিগরিগই দুই দেশের মধ্যে ফ্লাইট চালু হবে।

বুধবার (৪ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস।

তিনি বলেন, আজ আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ভারতের সিভিল এভিয়েশনকে একটা চিঠি দেবেন। তারা সিদ্ধান্ত জানালেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।

ভারতের সিদ্ধান্তের পর ফ্লাইট চালু হলেও এটা খুব সীমিত আকারে হবে জানিয়ে মাশফি বিনতে শামস বলেন, সিদ্ধান্ত নেয়ার পর সপ্তাহে একটি বা দুইটি ফ্লাইট চলবে। যে শর্তে স্থলবন্দর দিয়ে মানুষ আসছে, ফ্লাইটে আসতে গেলেও একই শর্ত থাকবে।

এর আগে, গত ২৭ জুলাই পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তার দফতরে সাংবাদিকদের জানান, এয়ার বাবল চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তা চলছে। আগস্টে সুবিধামতো সময়ে ফ্লাইট চালুর বিষয়ে আশা করা যাচ্ছে।

করোনার বিস্তার ঠেকাতে ৫ জুলাই ভারতসহ আটটি দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ভারত ছাড়া বাকি দেশগুলো হলো- বতসোয়ানা, নেপাল, মঙ্গোলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা