জাতীয়

মুনিয়ার মৃত্যুর পর আলোচনায় রাজ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে ফ্ল্যাট থেকে তরুণী মোসাররাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের পর আলোচনায় আসেন রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার প্রযোজক নজরুল ইসলাম রাজ। বুধবার (৪ আগস্ট) এই চলচ্চিত্র প্রযোজকের বনানীর বাসায় চলছে র‌্যাবের অভিযান।

মুনিয়ার সঙ্গে নজরুল ইসলাম রাজের একাধিক অন্তরঙ্গ ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই রাজকে জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিজ্ঞাসাবাদে রাজ জানান, মুনিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তিনিই মুনিয়াকে একটি নাটকে অভিনয়ের সুযোগ করে দেন। তবে নাটকটির শুটিং শেষ হয়নি।

অন্তরঙ্গ ছবির বিষয়ে ওই সময় রাজ বলেছিলেন, মুনিয়ার পরিবারের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। তিনি প্রায়ই তাদের বাসায় যেতেন। সেখান থেকেই তাদের সম্পর্ক হয়। মুনিয়াকে তিনি মিডিয়ায় এনে কাজের সুযোগ করে দিতে চেয়েছিলেন। কিন্তু মুনিয়া হঠাৎ তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

চিত্রনায়িকা পরীমনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যে র‌্যাব বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজের বাসায় অভিযানে যায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম।

এর আগে বিকালে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। সেখানে বিপুল পরিমাণ মদ, ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইস জব্দ করে এলিট ফোর্সটি। পরে পরীমনিকে আটক করে নিয়ে যায় র‌্যাব সদর দপ্তরে।

পরীমনির প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’ এর প্রযোজক ছিলেন এই নজরুল ইসলাম রাজ। তিনি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেন। তার হাত ধরেই নাটক থেকে সিনেমায় নাম লেখান পরীমনি।

গত রবিবার (১ আগস্ট) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মডেল পিয়াসা ও মৌ আক্তারের বাসায় অভিযান চালায়। সেসময় বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা ও সিসা সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া তাদের প্রধান সমন্বয় শরিফুল হাসান মিশু ও তার সহযোগী মাসুদুল ইসলাম জিসানকে গ্রেফতার করে র‌্যাব। তাদের কাছ থেকে বিলাসবহুল ল্যাম্বারগিনি গাড়ি, অস্ত্র-গুলি এবং ভারতীয় জাল নোট উদ্ধার করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা