জাতীয়

ক্রেতার মুখে হাসি থাকলেও বেজার বিক্রেতা

নিজস্ব প্রতিবেদক: কোরবানির পশু কিনে ক্রেতার মুখে হাসি থাকলেও বিক্রেতাদের মুখে নেই আনন্দের উচ্ছ্বাস। হাটগুলোতে গরুর দাম পড়ে যাওয়ায় বিক্রেতারা পড়েছেন বিপাকে। একাধিক হাটে খবর নিয়ে এমন কথা জানা যায়।

ব্রাহ্মণবাড়িয়ার গ্রামের বাড়িতে যে গরুর দাম ৭ লাখ টাকা উঠেছিলো ঢাকার হাটে তা এখন দুই থেকে আড়াই লাখ টাকা দাম বলছেন ক্রেতারা। নাছিরনগর থানার রাহাত মিয়া রামপুরার আফতাব নগর হাটে দুটি বড় গরু নিয়ে এসে পড়েছেন বিপাকে।

তিনি জানান, একেকটি গরুর ওজন ২০ মণ। গ্রামে দুটির দাম উঠেছিল ১৪ লাখ টাকা। তিনি বিক্রি করেননি। আশা ছিলো ঢাকায় আনলে একেকটা ১০ লাখে বেচা যাবে। ঈদের আগের দিন দুপুর পর্যন্ত কেউ দামই বলেনি।

রাজধানীর গাবতলীতে একই চিত্র লক্ষ্য করা গেছে। হাটে বড় আকারের চেয়ে মাঝারি মানের গরু বেশি বিক্রি হচ্ছে। বড় গরুর দাম পড়ে গেছে। ক্রেতারা মাঝারি মানের গরুর দিকেই মনযোগ দিচ্ছেন।

ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর ঈদের আগের দিন গরুর দাম অনেক চড়া ছিলো। সে আশায় এবারও বিক্রেতারা প্রথম দিকে ভালো দাম বললেও গরু ছাড়েননি। তবে অনেকেই প্রথম দিকে গরু বিক্রি করে কিছুটা লাভও করেছেন।

গরু ব্যবসায় সাঈদ বলেন, বড় গরুর পেছনে যে পরিমাণ খরচ হয় তা উঠানো দায় হয়ে দাঁড়িয়েছে। অধিক লাভের আশায় ঢাকায় গরু এনেছিলেন মানিকগঞ্জ থেকে। এখন আসল উঠবে কিনা সন্দেহ এই বিক্রেতার।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা