জাতীয়

বিপিসির থাবায় অস্থির দেশের জ্বালানি সরবরাহ খাত!

ব্যুরো প্রধান, চট্টগ্রাম:
দেশের জ্বলানি তেল সরবরাহে নিয়োজিত পদ্মা, মেঘনা, যমুনা ও এশিয়াটিক অয়েল কোম্পানি। যাদের উপর দীর্ঘদিন ধরে চলছে বাংলাদেশ পেট্টোলিয়াম করপোরেশনের (বিপিসি) নগ্ন থাবা। বিপিসির কতিপয় অসাধু কর্মকর্তা এসব কোম্পানি থেকে প্রতি মাসে সুকৌশলে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা।

যা জোগাতে হিমশিম খাচ্ছেন অয়েল কোম্পানিগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা। যাদের অনেকে বাধ্য হয়ে জড়িয়ে পড়ছেন নানা অনিয়ম ও দুর্নীতিতে। যারা দুর্নীতি ও অনিয়মে জড়াতে রাজি না, উল্টো তাদের দূর্নীতিবাজ বানিয়ে নানা কৌশলে শোকজ ও সাসপেন্ড এর মতো শাস্তির শিকার হতে হচ্ছে।

সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির বাঘাবাড়ি ডিপোতে। করোনা পরিস্থিতিতে মাসোহারা না পেয়ে বাঘাবাড়ি ডিপোর পদ্মা অয়েল কোম্পানির সহকারি মহাব্যবস্থাপক (অপারেশন) ও ডিপো ইনচার্জ আসিফ মালিক, ডিপোর জুনিয়র অফিসার শেখ নাইমুল হাসান এবং যমুনা অয়েল কো¤পানির ডিপো ইনচার্জ সহকারি ব্যবস্থাপক শরীফুল ইসলাম সাময়িক বরখাস্ত হওয়ার ঘটনা ঘটেছে।

বাঘাবাড়ি ডিপোতে কর্মরতরা জানান, গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বিপিসির চট্টগ্রাম প্রধান কার্যালয়ের ডিজিএম (বিপণন) মোরশেদ হোসেন আজাদ বাঘাবাড়ি ডিপোতে যান। এ সময় আসিফ মালিক ডিপোতে উপস্থিত ছিলেন না। করোনা আক্রান্ত মেয়েকে নিয়ে তিনি হাসপাতালে ছিলেন। মোরশেদ হোসেন আজাদ এ অবস্থায় তেলে ভেজাল পাওয়ার কথা বলে তাদের বরখাস্তের হুমকি দেন।

পরবর্তিতে তিনি তিন কোম্পানির ডিপো কর্মকর্তাদের কাছে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। যা দিতে অপারগতা প্রকাশ করায় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে তেলে ভেজাল পাওয়ার প্রমাণের কথা উল্লেখ করে তিন কর্মকর্তাকে সাসপেন্ড করার সুপারিশ করেন। সেই সূত্রে গত ১৭ মে তাদের সাসপেন্ড করার আদেশ দেওয়া হয়।

সংশ্লিষ্টদের অভিযোগ, মোরশেদ হোসেন আজাদ নিজেই তদন্ত কমিটির নেতৃত্ব দেন। অপর দুই সদস্য হলেন বিপিসির চট্টগ্রাম প্রধান কার্যালয়ের ডিজিএম (অপারেশন) জাহিদ হোসেন ও যমুনা অয়েল কোম্পানির ডিজিএম (অপারেশন) গোলাম মোহাম্মদ আবদুল মুঈদ। কমিটি ২৫ ও ২৬ এপ্রিল বাঘাবাড়ি ডিপোতে যান। এ সময় তারা কোনো রকম নমুনা সংগ্রহ করেনি। ডিপোর কোনো ল্যাবে কোনো নমুনাও পরীক্ষা করেনি। অথচ তদন্ত প্রতিবেদনে সংগৃহীত নমুনা নিজস্ব ল্যাবে পরীক্ষার মাধ্যমে পেট্রোলে কেরোসিন মেশানোর সত্যতা পাওয়ার কথা উল্লেখ করেন। যা অগ্রহণযোগ্য। এ বিষয়ে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানান।

সূত্র মতে, মোরশেদ হোসেন আজাদসহ বিপিসির কতিপয় অসাধু কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদ্মা, মেঘনা, যমুনা ও এশিয়াটিক অয়েল কোম্পানির বিভিন্ন ডিপো থেকে মোটা অঙ্কের মাসোহারা হাতিয়ে আসছেন। যা জোগাতে কতিপয় ডিপো কর্মকর্তা নানা অনিয়ম ও দূর্নীতিতে জড়িয়ে পড়তে বাধ্য হচ্ছেন। যারা টাকা দিতে অপরাগ উল্টো তাদের দূর্নীতিবাজ বানিয়ে সাসপেন্ডসহ নানা শাস্তি দিয়ে ছাড়েন। তাঁর রোষানলে পড়ে গত কয়েকবছরে শতাধিক কর্মকর্তা সাসপেন্ডসহ নানা শাস্তি ভোগ করেছেন। আর এসব নিয়ে দেশের জ্বালানি সরবরাহ খাতে চরম অস্থিরতা চলছে।

সূত্র আরো জানায়, বিপিসির নগ্ন থাবায় এশিয়াটিক অয়েল কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বরখাস্তের শিকার হয়েছেন। এর পর থেকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপকের পদ দখলে রেখেছেন মোরশেদ হোসেন আজাদ। এ সুবাধে প্রতিষ্ঠানটিতে হরিলুট চলছে। চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত পদ্মা, মেঘনা, যমুনা অয়েল ডিপোর কর্মকর্তারাও বিপিসির অসাধু কর্মকর্তাদের মোটা অঙ্কের মাসোহারা দেওয়ার কথা জানান।

পদ্মা অয়েল কো¤পানির উর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিপিসির চট্টগ্রাম প্রধান কার্যালয়ের কতিপয় কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদ্মা-মেঘনা, যমুনা ও এশিয়াটিক অয়েল কোম্পানীর দেশব্যাপী ডিপো থেকে মোটা অঙ্কের মাসোহারা আদায় করে আসছে। কিন্তু করোনাকালীন সময়ে মাসোহারা দিতে না পারায় অনেক ডিপো কর্মকর্তাকে সাসপেন্ড করার হুমকি দিচ্ছে। ফলে প্রতিটি ডিপোর কর্মকর্তারা চাকরি হারানোর আতঙ্কে রয়েছে।

একই কথা বলেছেন যমুনা অয়েল কো¤পানির ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীও। তিনি বলেন, বিপিসির কতিপয় অসাধু কর্মকর্তার নগ্ন থাবায় জ্বালানী তেল সরবরাহকারী কোম্পানিগুলোতে অস্থিরতা চলছে। এতে কোম্পানীগুলোর দীর্ঘদিনের সুনাম ক্ষুন্ন হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিপিসির চট্টগ্রাম প্রধান কার্যালয়ের ডিজিএম (বিপণন) মোরশেদ হোসেন আজাদ মুঠোফোনে বলেন, মাসোহারা নেওয়ার অভিযোগ অমুলক। পদ্মা, মেঘনা, যমুনা অয়েল কোম্পানির দীর্ঘদিনের তেল চুরি, ভেজাল রোধে কঠোর ব্যবস্থা নেওয়ায় এই ধরণের অভিযোগ তোলা হচ্ছে। কোম্পানীগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছেও এ বিষয়ে মতামত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এরপর সরাসরি যোগাযোগ করার কথা বলেন তিনি।

উল্লেখ্য, চট্টগ্রাম থেকে কার্গো ভ্যাসেলে ও বেসরকারি একটি রিফাইনারি থেকে ট্যাংক লরির মাধ্যমে পদ্মা, মেঘনা, যমুনা ও এশিয়াটিক অয়েল কোম্পানির দেশব্যাপী ডিপোতে জ্বালানি তেল আনা হয়। পরে ট্যাংকলরিতে ডিলারদের সরবরাহ করা হয়।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা