জাতীয়

বিমানবন্দরে তরল স্বর্ণসহ ৩ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক ১৪ কেজি তরল স্বর্ণসহ ৩ যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। মঙ্গলবার (২০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- টাঙ্গাইলের রিয়াজুল হাসান (৪৬), কেরানীগঞ্জের মোহাম্মদ আমিন (৩৫) এবং সোনারগাঁওয়ের মোকারাম খাঁন (৩৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত এসপি জিয়াউল হক পলাশ।

তিনি বলেন, তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১২ ফ্লাইটটি মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে। এ সময় আমাদের কাছে গোয়েন্দা তথ্য আসে যে প্লেনটিতে তরল স্বর্ণের চালান এসেছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইস্তাম্বুল থেকে আসা তার্কিশ এয়ারলাইন্সের বাংলাদেশি তিন যাত্রীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়। তারা শরীরের বিভিন্ন অংশে সোনাগুলো পেঁচিয়ে নিয়ে আসে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা