জাতীয়

জমে উঠেছে পশুর হাট, স্বাস্থ্যবিধির নাই বালাই 

জাহিদ রাকিব

রাত পোহালেই ঈদ। এখনও যারা কোরবানির পশু কিনেননি তারা হুমড়ি খেয়ে পড়ছেন বিভিন্ন পশুর হাটে। দেশের বৃহত্তম কোরবানির পশুর হাট গাবতলীতে দেখা গেছে ভিন্ন চিত্র। রাজধানীর এই হাটটি ক্রেতা-বিক্রেতাদের পদভারে গমগম করছে। তবে এখানে কেউ স্বাস্থ্যবিধি মানছেন না বললেই চলে। বেশিরভাগ মানুষের মুখেই নেই মাস্ক। মানুষের গাধাগাধিতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা।

মঙ্গলবার (২০ জুলাই) গাবতলীর পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা যায়।

কোরবানির পশুর হাটগুলোতে ছোট ও মাঝারি আকারের গরু বেশি বিক্রি হচ্ছে। তুলনামূলকভাবে বড় আকারের গরুর চাহিদা কম থাকায় বিক্রিও হচ্ছে কম। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ক্রেতাদের উপচেপড়া ভিড়।

বেপারীরা জানান, দুপুরের পর থেকে বিক্রি বেড়ে যায় কয়েকগুল। হাটগুলো হয়ে উঠে জমজমাট। দুপুরের পরও ট্রাকে করে হাটগুলোতে গরু আনা হয়।

ক্রেতারা বলেছেন, দাম সহনীয়। তবে বিক্রেতারা বলেছেন গরু নিয়ে আসার খরচ উঠানোই কঠিন হয়ে যাবে।

বিপুল সংখ্যক গরুর আমদানি দেখে বিক্রেতারা আশঙ্কায় আছেন যে, গতবারের মত গরু ফেরত নিয়ে যেতে হতে পারে।

গাবতলী হাটের গরুর বেপারী রহমত মিয়া জানান, এবার মানিকগঞ্জের সিংগাইর থেকে ১৫টি গরু নিয়ে এসেছেন তিনি। মঙ্গলবার দুপুর পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র ৭টি। বাকীগুলো হয়তো আসল দামেই বিক্রি করতে হবে তাকে।

তালতলা গ্রামের ব্যবসায়ী রহমত আলী বলেন, এমনিতেই যে গরম তার মধ্যে মুখে মাস্ক লাগালে শ্বাস গরম হয়ে আসে। কিছুক্ষণ পরপর পানির পিপাসা লাগে। পানি খামু নাকি নিজের গরু সামলাবো তাই মাস্ক পরতে ইচ্ছা হয় না।

সৈয়দাবাদ গ্রামের বিক্রেতা আমজাদ ভূইয়া বলেন, আমাদের মাস্ক পরনের কথা জিগাইয়া লাভ নাই। করোনায় যদি মরণ থাকে তাইলে মরতে হবেই।

ক্রেতা আহাদ মিয়া বলেন, গরু বাজারে মানুষের যে ভিড় মাস্ক পরলেই কী হবে আর না পড়লেই কী হবে। তাই মাস্ক পরিনি। মরণ আসলে মরে যামু তাতে সমস্যা নাই।

সান নিউজ জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা