জাতীয়

বোমা বানানোর সক্ষমতা বেড়েছে জঙ্গিদের

নিজস্ব প্রতিবেদক : জঙ্গিদের সক্ষমতা বেড়েছে। যে কারণে আমরা মনে করছি জঙ্গিদের প্রস্তুতি আছে। তবে আমরাও বসে নেই। এ বিষয়ে আমাদের যারা কাজ করছে তারা খুবই এক্সপার্ট।

মঙ্গলবার (২০ জুলাই) ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন ডিএমপি কমিশনার।

দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার বলেন, আমরা খুবই সতর্ক আছি। সম্প্রতি তাদের (জঙ্গিদের) সক্ষমতা বেড়েছে। তাদের বোমা বানানোর সক্ষমতাও বেড়েছে।

তিনি বলেন, আমি কমিশনার হবার আগে রাজধানীর পাঁচটি চেকপোস্টে জঙ্গি বোমা হামলার ঘটনা ঘটে। সেসব বোমা কিন্তু বেশি শক্তিশালী ছিল না। একেবারেই অল্প কাজ জানা লোকের হাতে তৈরি হয়েছিল। কম শক্তিশালী হওয়ায় পুলিশ সদস্যরা বিশেষ আহতও হয়নি। তবে সম্প্রতি যেসব বোমা আমরা উদ্ধার করেছি সেগুলো অত্যন্ত শক্তিশালী। এগুলো বিস্ফোরণ ঘটলে ম্যাসাকার হয়ে যেতে পারে।

তারা নিয়োজিতদের প্রশিক্ষিত করে বোমা বানানোর কাজে নিয়োগ করতে পেরেছে। যে কারণে আমরা মনে করছি জঙ্গিদের প্রস্তুতি আছে। তবে আমরাও বসে নেই। ডিএমপি’র সিটিটিসির পাশাপাশি কাজ করছে এটিইউ, র‍্যাবের এন্টিটেরোরিজম ইউনিট। ফলে যেখানেই যতোটুকু তথ্য আমরা পাচ্ছি সেখানেই কাজ করছি। কোনো কোনো ঘটনা ঘটনার আগেই আমরা খবর পেয়ে যাচ্ছি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা