পম্পেওর বক্তব্যের প্রতিবাদ বাংলাদেশের 
জাতীয়

পম্পেওর বক্তব্যের প্রতিবাদ বাংলাদেশের 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

বুধবার (১৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়ে বলা হয়, একজন জ্যেষ্ঠ নেতার কাছ থেকে এ ধরনের বক্তব্য দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য।

পম্পেও বলেছেন, বাংলাদেশে সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদা হামলা চালিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের আক্রমণের আশঙ্কাও প্রকাশ করেছি।

বাংলাদেশ সরকার পম্পেওর বক্তব্যের বিষয়ে বলছে, বাংলাদেশ এ ধরনের ভিত্তিহীন বক্তব্য ও মিথ্যাচার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। বাংলাদেশে আল কায়েদার উপস্থিতির কোনো ভিত্তি নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ যে কোনো ধরনের সন্ত্রাস এবং উগ্রবাদের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতি মেনে চলে এবং এমন ভয়াবহ বিপদ মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক আল কায়েদার কার্যক্রম পরিচালনার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে বাংলাদেশকে উল্লেখ করা ভিত্তিহীন ও প্রমাণহীন। এ ধরনের দাবি যদি প্রমাণিত হয়, তা মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকার।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা