জাতীয়

দেশব্যাপি শহীদ মিনারে পরিচ্ছন্নতা অভিযান ও সাংস্কৃতিক আয়োজন

নিজস্ব প্রতিবেদক : আসছে ভাষার মাস ফেব্রুয়ারি। দেশের শহীদ মিনারগুলো মাতৃভাষার অধিকার আদায়ে ভাষা শহীদদের রক্তদানের নীরব স্বাক্ষীর বিমূর্ত প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে দেশজুড়ে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখতে দেশজুড়ে শহীদ মিনার পরিস্কার করেছে যৌথভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার এসোসিয়েশন।

‘স্মৃতির মিনার মোর পবিত্র ভাষার মান সমুন্নত’ শিরোনামে বুধবার (১৩ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশজুড়ে এই পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় এই পরিচ্ছন্নতা অভিযান। এতে অংশ নেয় শিশু-কিশোর, যুব, ছাত্র-শিক্ষক ও সংস্কৃতিকর্মীরা। এরপর বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক আয়োজন। এ পর্বে নাচ, গান, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয় বিভিন্ন অঙ্গণের শিল্পীরা।

এসময় উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সচিব নওসাদ হোসেন, চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম, চিত্রশিল্পী বীরেন সোম, জামাল আহমেদ প্রমুখ।

লিয়াকত আলী লাকী বলেন, “আমরা বাঙালি, বাংলা আমাদের মায়ের ভাষা, প্রাণের ভাষা যা আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে অর্জন করেছি। এ ভাষার মান সমুন্নত রাখার দায়িত্ব আমাদের সকলের। তাই আমি আহ্বান জানাই শিশু-কিশোর, যুব, ছাত্র-শিক্ষক ও সংস্কৃতি কর্মীদের আপনারা সকল ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে দেশের সকল শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।”

লিয়াকত আলী লাকীর গ্রন্থনা ও নির্দেশনায় ‘জন্মশতবর্ষে জাতির পিতা’, শিরোনামের আয়োজনে অংশ নেয় একাডেমির সঙ্গীত ও নৃত্য দলের শিশুশিল্পীরা। আবৃত্তি করেন কাজী মাহতাব সুমন ও শামীমা চৌধুরী এলিস। অ্যাক্রোবেটিক প্রদর্শন করে একাডেমির অ্যাক্রোবেটিক দল। সবশেষে বাউল গান পরিবেশন করে শিল্পকলা একাডেমির বাউলশিল্পীরা।

অন্যদিকে, সকাল ১১টা থেকে ছিল দিনব্যাপি আর্টক্যাম্প। এতে অংশ নেয় দেশের ১৫ জন চারুশিল্পী। একযোগে ঢাকার বাইরে সকল জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

সান নিউজ/এইচএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা