জাতীয়

নগরে পৌষ উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক : পৌষের এখন বিদায় বেলা। শীতের শরীরেও বার্ধক্যের ছাপ। আর এমনই সময়ে যান্ত্রিক এই মহানগরে পৌষ উৎসবের আয়োজন করলো সাংস্কৃতিক সংগঠন ‘সুরের ধারা’। রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই উৎসব।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় এই আয়োজনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় উপস্থিত ছিলেন সুরের ধারার অধ্যক্ষ রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

আব্দুল মোমেন বলেন, “বাঙালির সকল উৎসব ঐক্যের প্রতীক। আবহমান বাংলার এসব উৎসব আমাদের মাঝে সম্প্রীতি সৃষ্টি করে অসাম্প্রদায়িক সমাজ গঠনে ভূমিকা রেখে চলেছে।”

রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, “গত মার্চ থেকে আমরা গৃহবন্দি। এ সময় আমাদের শারীরিক স্থবিরতা থেকে মানসিক স্থবিরতা বৃদ্ধি পেয়েছে। এটা কাটানোর জন্যই এ আয়োজন।”

বাঙালির ঋতুভিত্তিক উৎসব পালনের ঐতিহ্যের ধারায় বেশ কয়েকবছর ধরে ‘সুরের ধারা’ নিয়মিতভাবে আয়োজন করে আসছে এ উৎসব। দেশীয় সংস্কৃতির সম্ভারে সাজানো হয় উৎসব প্রাঙ্গণ। শীতকালীন পিঠা-পুলি থেকে শুরু করে বাঙালির ঐতিহ্যবাহী জামদানী শাড়ি, রাজশাহী ও টাঙ্গাইলের সিল্কও পাওয়া গিয়েছে উৎসব প্রাঙ্গণের মেলায়। খড় ও বাঁশের বেড়া দিয়ে গ্রামীণ পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। শহুরে তরুণ-তরুনেিদর কাছে তা ব্যাপক সাড়া পেলে। এর সামনে ছিলো ছবি তোলার ভিড়।

আয়োজনের শুরুতেই সংগঠনের শিশু শিক্ষার্থীরা গেয়ে শোনায় ‘মাটি তোদের ডাক দিয়েছে’ গানটি। এরপর এককসঙ্গীত পরিবেশন করেন জয়ন্ত আচার্য, কৃষ্ণকান্ত আচার্য, দিয়া। পৌষ তোদের ডাক দিয়েছে' গানের সঙ্গে দলীয়নৃত্য পরিবেশন করেন নয়নতারা ও সারিনা এবং ‘নতুন ধানের চিড়া’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে শুচিতা ও সাউদা।

সান নিউজ/এইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা