ছবি: সংগৃহীত
জাতীয়

মোহাম্মদপুরে পৌষ উৎসবের আয়োজন 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে ২ দিনব্যাপী পৌষ উৎসবের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও সুরের ধারা।

আরও পড়ুন: ধান কুড়াচ্ছি, পিঠা বানামু

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় মোহাম্মদপুরের রামচন্দ্রপুর বেড়িবাঁধ ভাঙা মসজিদ এলাকায় এ উৎসবের উদ্বোধন করবেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

এক বিজ্ঞপ্তিতে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, শুক্রবার বিকেল ৪ টা থেকে এ উৎসব দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হবে। উৎসবের প্রথম দিন থাকবে লোকগীতি, সম্মেলক নৃত্য ও পালাগান। উৎসবটি চলবে শনিবার (১৩ জানুয়ারি) পর্যন্ত।

আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে গ্রামীণ পিঠাপুলির উৎসব

উৎসবে প্রখ্যাত চিত্রশিল্পী অধ্যাপক রফিকুন্নবী, সংস্কৃতি ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর ও সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর অংশ নেওয়ার কথা রয়েছে।

আগামীকাল উৎসবের দ্বিতীয় দিন পঞ্চকবির গান ও বাউল সংগীত পরিবেশন করা হবে। এ উৎসবে নাগরিকদের আমন্ত্রণ জানিয়েছে ডিএনসিসি ও সুরের ধারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা