সংগৃহীত
জাতীয়

প্রধানমন্ত্রীর পরামর্শে মন্ত্রণালয় চালাবো 

নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ জানিয়েছেন, ‘এতদিন শুধু আমার সংসদীয় এলাকায় কাজ করার সুযোগ পেয়েছি। মন্ত্রী হিসেবে এখন সারাদেশে কাজ করার সুযোগ পাবো। দেশসেবার ক্ষেত্রে বৃহত্তর সুযোগ পাবো। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ীই আমার মন্ত্রণালয় চালাবো।’

আরও পড়ুন: স্মৃতিসৌধ-বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে নতুন দায়িত্ব পাওয়ার পর ৭ বারের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এসব কথা বলেন।

তিনি জানান, ‘স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সব কাজকর্ম স্মার্টলি করা ও যুবসমাজের কর্মসংস্থানের সঠিক পথ তৈরি করে দেওয়াটাই মূল চ্যালেঞ্জ।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রিসভার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। যেভাবে তিনি পরামর্শ দেবেন, সেগুলোর সিদ্ধান্তগুলো উপস্থাপন করলে সেগুলো আলোচনা করে সমর্থন জানানোর দায়িত্ব আমাদের।’

আরও পড়ুন: অর্থমন্ত্রী হলেন আবুল হাসান মাহমুদ

আবদুস শহীদ ২০০৯-২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১-২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মৌলভীবাজার-৪ আসন থেকে ১৯৯১ সাল থেকে টানা সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা