ছবি : সংগৃহিত
জাতীয়

সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন সরকারের মন্ত্রিসভায় ডা. দীপু মনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

আরও পড়ুন: স্মৃতিসৌধ-বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দফতর বণ্টন করেন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ কে কোন মন্ত্রণালয় পেয়েছে তা উল্লেখ করে একটি প্রজ্ঞাপন জারি করে।

দীপু মনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন।

শপথ নেয়ার আগেই বুধবার (১০ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া সদস্যদের নাম ঘোষণা করেন।

আরও পড়ুন: কে কোন মন্ত্রণালয়

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোটগ্রহণ হয়। নির্বাচনে ২২২টি আসনে জয় পায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি জয় পেয়েছে ১১ আসনে, স্বতন্ত্র প্রার্থী জিতেছে ৬২ আসনে। আর আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে।

আগের মন্ত্রিসভায় তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা