বাসে আগুনের ঘটনায় বিএনপি জড়িত : প্রধানমন্ত্রী
জাতীয়

বাসে আগুনের ঘটনায় বিএনপি জড়িত : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনের দিন রাজধানীতে কয়েকটি বাসে আগুন বিএনপির লোকজন দিয়েছে বলে সরকারের কাছে তথ্য রয়েছে। জাতীয় সংসদে এমনই তথ্য প্রমাণ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি রেকর্ডের মাধ্যমে এ তথ্য তুলে ধরেন।

তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, তারা নিজেরা বাসে আগুন দিয়ে আবার সরকারের উপর দোষ চাপাচ্ছেন। সিসিটিভিতে ধরা পড়ে যাচ্ছে কারা কারা আগুন দিচ্ছে, একদম পরিষ্কার ছবি আছে আমার কাছে।

এর আগে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রাজধানীর বাস পোড়ানোর ঘটনায় বিএনপির ওপর দোষ চাপানো হচ্ছে বলে অভিযোগ করেন। এ ঘটনায় বিএনপির কেউ জড়িত নয় বলেও তিনি দাবি করেন।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাঁড়িয়ে বলেন, আমার কাছে একটি রেকর্ড আছে। টেকনোলজি অনেক এগিয়ে গেছে, টেকনোলজি কথা বলবে।

এসময় তিনি সংসদে রেকর্ডটি বাজিয়ে শোনান। সেখানে দুই জনের কথোপকথনে বাসে আগুন, কোনো রকমে পালিয়ে যাওয়াসহ বিভিন্ন কথা শোনা যায়।

প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, উনি (হারুন) সংসদে কথা বলেন। বিভিন্ন সময় এমন এমন কথা তোলেন আমরা কথার উত্তর দিই না। কিন্তু এমনভাবে কথাটা তুললেন মনে হয় যে উনার নিজেদের পার্টি সম্পর্কে তথ্যগুলো জেনে নিয়ে কথা বলা উচিত ছিল।

‘২০০১ সালে নির্বাচনে যেভাবে চক্রান্ত করে ক্ষমতায় আসার পর তারপর যেভাবে ঘটনাগুলো ঘটিয়েছে। সন্ত্রাস, মানুষ খুন, নারী নির্যাতন এমন কিছু নেই যা তারা করেনি। নির্বাচনের পর ১ অক্টোবর থেকে হাজার হাজার মেয়েদের উপর পাশবিক অত্যাচার করা হয়েছে। তারপর আসলো তাদের অগ্নি সন্ত্রাস। জীবন্ত মানুষগুলোকে পুড়িয়ে হত্যা করেছে। অগ্নি সন্ত্রাস করে মানুষ পোড়ানো এটাই তাদের আন্দোলন। আবার ঢাকায় একটি সিটে নির্বাচন হচ্ছে তখন পট করে কয়েকটি বাসে আগুন দেওয়ালো এবং তারা নিজেরা আগুন দিয়ে আবার দোষ দিচ্ছে যে এটা নাকি সরকারি এজেন্ট। আমরা ক্ষমতায় আছি, আমরা আগুন দিয়ে আমাদের সরকারকে আমরা ভাগিদার করবো

প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো কারণ নাই এভাবে বাসে আগুন দিয়ে পোড়ানো, কারণ নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা। যারা মানুষের ভোট পাচ্ছে না অর্থাৎ মানুষের আস্থা বিশ্বাস হারিয়েছে। আর তা হবে না কেন? দলের নেতা বানিয়েছে কাকে? খুনের মামলার আসামি, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারের সাজাপ্রাপ্ত আসামি, যে দেশ থেকে পালাতক তাকে বানানো হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশে বিএনপির এমন কোনো যোগ্য নেতা নেই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে পারে। একজন ফেরারি, অন্য দেশে বসবাস করে তাকে করা হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাদের নেত্রী তিনি এতিমের টাকা আত্মসাত করায় সেই মামলায় সাজাপ্রাপ্ত, তারপরও তাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে। যাদের অপরাধের মধ্য দিয়েই জন্ম আর অপরাধ করাটাকেই যারা নিয়ম মানে আর যাই হোক সংসদ একটা পবিত্র জায়গা আমি সংসদ সদস্যকে (হারুন) বলবো এইভাবে এখানে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা