জাতীয়

প্রাথমিকে সহকারী শিক্ষকদের পদোন্নতির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য শিক্ষকদের সম্মিলিত জ্যেষ্ঠ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। সোমবার (১৬ নভেম্বর) ডিপিই থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

৬টি শর্ত মেনে এই জ্যেষ্ঠ তালিকার খসড়া তৈরি করে যাচাই-বাছাইয়ের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে দেশের সব শিক্ষা অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে।

শর্তগুলো হলো :

১. বিদ্যমান ২০১৯ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা অনুসরণ করতে হবে।

২. ২০১৯ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালার তফসিল বিধি ২(গ) অনুযায়ী প্রধান শিক্ষক পদে পদোন্নতির যোগ্যতা সহকারী শিক্ষক পদে প্রশিক্ষণপ্রাপ্তসহ অন্তত ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

৩. ২০১১ সালের নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জ্যেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালার বিধি ৪(১)(ক) অনুসারে পূর্ববর্তী উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা পরবর্তী উন্মুক্ত নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা জ্যেষ্ঠতা পাবেন।

৪. উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে পর্যায়ক্রমে একাধিক নিয়োগ আদেশ জারি হলে নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জ্যেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালা-২০১১ এর বিধি ৪ (১) (খ) এ যথার্থ অনুসারে তালিকা না থাকলে পূর্বে জারি বা আদেশে অন্তর্ভুক্ত শিক্ষকরা পরে জারি করা আদেশের অন্তর্ভুক্ত শিক্ষকদের তুলনায় জ্যেষ্ঠতা তালিকার উপরে গণ্য হবেন।

৫. একই নিয়োগ আদেশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে মেধাতালিকা না থাকলে নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জ্যেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালা-২০১১ এর বিধি ৪(১) (খ) অনুসারে তাদের পারস্পরিক জ্যেষ্ঠতা বয়সের জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত হবে।

৬. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের রাজস্ব বাজেটের পদে নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা নির্ধারণ বিধিমালা-২০০৫ এর অধীনে নিয়মিত করা শিক্ষকদের জ্যেষ্ঠতা ওই বিধিমালার বিধি ৬(১) অনুসারে নিয়মিতকরণের তারিখ থেকে গণনা করতে হবে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা