সংগৃহীত ছবি
জাতীয়

স্থগিত থাকা নির্বাচন সেপ্টেম্বরে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) স্থগিত থাকা স্থানীয় সরকারের ২২৩ পদের উপ-নির্বাচন আগামী সেপ্টেম্বরে সম্পন্ন করার কথা ভাবছেন।

আরও পড়ুন: উত্তাল ঢাকার আদালত

উল্লেখ্য, এর আগে, কোটা বিরোধী আন্দোলনে মধ্যে সহিংসতা নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কারফিউয়ের কারণে নির্বাচন স্থগিত করেছিল ইসি। কেননা, সে সময় প্রার্থীরা নির্বাচনী প্রচারকাজ চালাতে পারছিলেন না। এজন্য গত ২১ জুলাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভোট স্থগিত করে সংস্থাটি।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। এক্ষেত্রে আগামী সেপ্টেম্বরে স্থগিত নির্বাচন হতে পারে।

আরও পড়ুন: সহিংসতায় আহতদের খোঁজ-খবর নিলেন

প্রসঙ্গত, গত ২৭ জুলাই বিভিন্ন জেলা পরিষদের ২৩টি পদে, পৌরসভার পাঁচটি পদে ও ইউনিয়ন পরিষদের ১৯৫টি পদে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। এর আগে ১১ জুলাই প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচার শুরু করেছিলেন। এক্ষেত্রে ১৫ দিন তারা প্রচারের সময় পেয়েছিলেন। নতুন তারিখ হলে তাদের প্রচারের সময় বাড়তে পারে। নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা