সংগৃহীত
সারাদেশ

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: আগামী ২৮ এপ্রিল মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দুলাল হাওলাদার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : কাহালুতে শিশুর মৃত্যু দুর্ঘটনা নয়

বুধবার (২৪ এপ্রিল) বিকাল ৫ টায় দিকে ইউনিয়নের ফজুশাহ বাজার সংলগ্ন বালুর মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক ভোটার ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে হাজী মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আড়িয়ল ইউনিয়ন পরিষদের সাবেক প্রয়াত চেয়ারম্যান আব্দুল কাদির হাওলাদারের ছেলে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দুলাল হাওলাদার। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে নিহত ১

এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য আতিকুর রহমান শিল্পী, বালিগাঁও ইউনিয়ন আ'লীগের সভাপতি আওলাদ হালদার, বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহেল, আড়িয়ল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাইয়ুম মাদবর, বিশিষ্ঠ ব্যবসায়ী শহীদুল ইসলাম শাহীন, সাবেক প্রয়াত চেয়ারম্যান কাদের হাওলাদারের মেয়ে মিসেস সাজেদা লাকি, শেখ শরীফ, আব্দুল হাই রাজু ব্যাপারী, সাবেক ইউপি সদস্য এহছাক, রহমান মেম্বার, সিরাজুল ইসলাম ব্যাপারী, মো. শহীদুল ইসলাম, হিরো নোয়াব, রমজান আলী মামুন মাদবর, আবু সাঈদ শেখ, বি এম মতিউর রহমান।

উঠান বৈঠক আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দুলাল হাওলাদার বলেন, আমি আপনাদের সাবেক চেয়ারম্যানের ছেলে। আমি আমার বাবা’র অসমাপ্ত কাজগুলো করতে চাই। আর কাজ করতে হলে আপনারা আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি আপনাদের পাশে থাকতে চাই।

আরও পড়ুন :

উল্লেখ্য, আড়িয়ল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির হাওলাদার গেলো জানুয়ারী মাসে মৃত্যুবরণ করেন। এতে আড়িয়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। ফলে ২৮ এপ্রিল ইউনিয়নটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা