জাতীয়

সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালীর ঐতিহ্য : রওশন

নিজস্ব প্রতিবেদক : সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরায়ত ঐতিহ্য।

রোববার (২৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো শুভেচ্ছা বার্তায় বিরোধী দলীয় নেতা বলেন, বাঙালির রয়েছে হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনা। এ চেতনাকে ধারণ করে সবার সুখ- শান্তি কামনা এবং সর্বজীবের মঙ্গলার্থে সনাতন ধর্মাবলম্বীরা বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানের মাধ্যমে পালন করে দুর্গাপূজা।

সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুর শক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হিন্দু সম্প্রদায় এ পূজা করে থাকে। রওশন আরও বলেন, এবারের পূজা একটু ভিন্নভাবে পালিত হচ্ছে। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান তিনি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা