জাতীয়

ওমরা পালন করতে পারবেন না পঞ্চাশোর্ধ বিদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর সকল মুসলিম উম্মার জন্য ওমরা হজ্ব পালনে পবিত্র কা’বা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। সে অনুযায়ী ৪ অক্টোবর থেকে প্রথম ওমরার কার্যক্রম শুরু হয়। ১৮ অক্টোবর থেকে চলছে দ্বিতীয় ধাপের ওমরা পালনের কার্যক্রম। তৃতীয় ধাপে আগামী ১ নভেম্বর থেকে বিদেশি ওমরা হজ্ব পালনকারীদের জন্য সৌদি আরবের অনুমোদিত ৫৩১ ওমরা কোম্পানি। খবর সৌদি গেজেটের।

বিদেশি ওমরা পালনকারীদের জন্য একটি গাইডলাইনও প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ। ওই গাইডলাইনে বলা হয়েছে-

১. ওমরা পালনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৫০ এর মধ্যে হতে হবে। ২. সৌদিতে যাওয়ার ৭২ ঘণ্টা পূর্বে করোনা টেস্ট করতে হবে। ৩. ওমরা আদায়, হারামাইনে নামাজ, মদিনা ও রওজা শরিফ জিয়ারতের ইতামারনা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে তাসরিয়া (অনুমতি) নিতে হবে। ৪. খাবারসহ হোটেল বুকিং করতে হবে। ৫. হোটেলে এসে প্রথম ৩দিন অবস্থান করতে হবে। এর পর ওমরা করতে হবে। ৬. ভ্রমণের ২৪ ঘণ্টা পূর্বে ফ্লাইট নম্বরসহ যাত্রীর যাবতীয় তথ্য ওমরার জন্য নির্দিষ্ট সাইটে জমা দিতে হবে। ৭. প্রত্যেক গ্রুপে ৫০ জন ওমরার যাত্রী থাকবে এবং একজন গাইড থাকবে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, পবিত্র ওমরা পালনে বিদেশ থেকে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে। সৌদি আরবের জাতীয় হজ্ব ও ওমরা কমিটির সদস্য এবং মক্কায় অবস্থিত হোটেল কর্তৃপক্ষ কমিটির সদস্য হানি আল-ওমাইরি বলেছেন, ‘ওমরা পালনকারীদের যারা গ্রহণ করবেন, সেসব সংস্থা ও তাদের কর্মী বাহিনীকে ওমরা পালন বিষয়ক বিভিন্ন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’

প্রশিক্ষণে সংকট মোকাবিলার উপায়, ভিড় নিয়ন্ত্রণ, ওমরা পালনকারীদের বিমানবন্দর ও হোটেলে অভ্যর্থনা এবং সর্বোত্তম পরিষেবা নিশ্চিত করা, পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কা’বা শরিফ আঙিনায় প্রবেশ ও বাইরে তদারকি করা, ইতামারনা অ্যাপের মাধ্যমে পবিত্র নগরী মক্কায় ওমরা পালন এবং মদিনায় রওজা জেয়ারত ও রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার সুযোগ লাভের কার্যক্রম সম্পাদনের সহায়তা করাসহ এ সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

ওমরা পালনকারীদের সুবিধার্থে উল্লেখিত বিষয়গুলো ওমরা কোম্পানির সদস্যদের সরাসরি তদারকির মাধ্যমে সম্পাদন করা হবে। তা সম্পাদনে ৫৩১ ওমরা সংস্থার সদস্যরা প্রশিক্ষণ গ্রহণপূর্বক প্রস্তুত রয়েছে। আল ওমাইরি আরও বলেন, ‘বহির্বিশ্বের লোকদের ওমরা সম্পাদনের সহায়তা অনুমোদনপ্রাপ্ত প্রায় সাড়ে ৬ হাজার ওমরা এজেন্সি রয়েছে। তাদের পাঠানো ওমরা পালনকারীদের সহায়তায় সৌদি আরবের অনুমোদনপ্রাপ্ত ৫৩১টি ওমরা সংস্থা রয়েছে।

বিদেশি ওমরা পালনকারীদের জন্য ওমরা সম্পাদনের সেবা পেতে ৩২টি সাইট ও প্লাটফর্ম প্রস্তুত রয়েছে। বিদেশি ওমরা পালনকারীদের সেবা দিতে পবিত্র নগরী মক্কা ও মদিনায় ১ হাজার ২০০ হোটেল প্রস্তুত। এর মধ্যে পবিত্র নগরী মক্কায় রয়েছে ২ লাখ ৭০ হাজার ধারণ ক্ষমতার হোটেল কক্ষ। মদিনায় ৭৫ হাজার ধারণ ক্ষমতার হোটেল কক্ষ।

এছাড়া, বিদেশি ওমরা পালনকারীদের সহায়তা দিতে ১৪ হাজার সৌদি যুবক ও নারী প্রস্তুত। এবারের ওমরা মৌসুমের বাকি সময়ে হোটেল, পরিবহণ ও বাণিজ্যিক খাতে প্রায় ১০ বিলিয়ন সৌদি রিয়াল উপার্জন হবে বলে আশা করছেন আল ওমাইরি। উল্লেখ্য, হারামাইন ডটইনফোর তথ্যমতে, চার ধাপে ওমরা পালনের সিদ্ধান্ত নেয় সৌদি আরব। এদিকে উমরা পালনকারী ও মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তার জন্য বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে কা’বা এলাকায়া। প্রতিদিন ৪ হাজার পরিচ্ছন্নতা কর্মী এ কাজে নিয়োজিত। প্রতিদিন স্প্রে করা হয় ১ হাজার ২০০ লিটার জীবাণুনাশক।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা