জাতীয়

আগামী মাসেই ধেয়ে আসছে ভয়ঙ্কর দুটি ঘূর্ণিঝড়!

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে চলমান নিম্নচাপ অনেকটাই কেটে গেছে। এরপর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা কমে আসছে। তবে আগামী মাসে দুটি ঘূর্ণিঝড় ধেয়ে আসার আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (২৪ অক্টোবর) আবহাওয়া অধিদফতরের উপপরিচালক কাওসার পারভীন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, এই মাসে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই। শীতের প্রকোপ চলে আসবে কিছুদিনের মধ্যেই। তবে আগামী মাসে এ রকম দু-একটা ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা আছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ১৬৭ মিলিমিটার। এ সময় রাজধানী ঢাকায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে নিম্নচাপ কেটে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির মাত্রা কমে এসেছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা