জাতীয়

১৪ হাজার পিচ ইয়াবা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার পশ্চিম আমতলা এলাকায় এক বাসায় ১৪ হাজার ১৪০ পিস ইয়াবা পেয়েছে র‍্যাব ।সবাই জানে ওই বাসায় চাকরিজীবী স্বামী-স্ত্রী বসবাস করেন । কিন্তু তাদের ।

বুধবার (১৪ অক্টোবর) অভিযান চালিয়ে বাসার টয়লেটের ছাদে কৌশলে লুকানো অবস্থায় ইয়াবা সহ স্বামী জাহাঙ্গীর আলম ও স্ত্রী নুর জাহানকে গ্রেফতার করে র‍্যাব।জাহাঙ্গীর আলমের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানার পশ্চিম মাইজচরা ইউনিয়নে। তার বাবার বাম মো. আবুল কাশেম। নুরজাহানের বাড়িও একই এলাকায়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর পাহাড়তলী থানার পশ্চিম আমতলা এলাকায় ওই বাসায় অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে এই বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী মিলে ইয়াবা কেনাবেচা করছিলেন।

অভিযানে এ দুই মাদক কারবারিকে আটকের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাসার টয়লেটের ছাদে কৌশলে লুকানো অবস্থায় ১৪ হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের পাহাড়তলী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

নানা আয়োজনে পঞ্চগড় মুক্ত দিবস উদযাপিত

​যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পঞ্চগড় মুক্ত দিবস উদযাপিত হয়েছে। ঐত...

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ১০১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে...

জাকিরের নির্দেশনায় জাবেরের নেতৃত্বে আ’লীগ-ছাত্রলীগের মিছিল

মৌলভীবাজারের কুলাউড়া-বড়লেখা প্রধান সড়কের দলছড়ি ব্রিজের ওপর টায়ার জ্বালিয়ে ঝটি...

‘মাদক ছাড়ো, নয় দৌলতখান ছাড়ো’-সচেতনতায় বিএনপির লিফলেট বিতরণ

মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে ভোলার দৌলতখান উপজেলার মদ...

অস্থিরতা কাটিয়ে ছন্দে ফিরেছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল

দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে সাভার ও আশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা