জাতীয়

বিদেশি জাহাজ-ট্রলার বাংলাদেশের জলসীমায় প্রবেশের অনুমতি নেই

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : বাংলাদেশের জলসীমার ভেতর বিদেশি কোনো জাহাজ ও ট্রলার প্রবেশের অনুমতি নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম । এই নিয়ে নৌবাহিনী, কোস্টগার্ডসহ সবাই মিলে কাজ করছে। আমরা ডেলিগেট হিসেবে মনিটর করছি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর মোহনপুরে মা ইলিশ রক্ষা কার্যক্রম দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে কী হয়েছে জানি না। এখন থেকে কোনোভাবে বাংলাদেশে কোনো বিদেশি জাহাজ অবৈধ মৎস্য আহরণে প্রবেশ করতে দেওয়া হবে না। ইতোমধ্যে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক জাহাজ জব্দ করা হয়েছে। জাহাজে যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।

এর আগে মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল করতে নৌ র‌্যালি বের হয়। র্যালিতে উপস্থিত ছিলেন নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, চাঁদপুর জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল্লাহ বাকি প্রমুখ।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা