সারাদেশ

মাদারীপুরে আ’লীগের মিছিল থেকে আটক ৯, মহাসড়ক অবরোধ, নিহত-১

শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ৯ তরুণকে আটক করে পুলিশে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। আটক ৯ জনের বাড়িই শরিয়তপুরের বিভিন্ন এলাকায়। রোববার ভোরে শিবচর উপজেলার কুতুবপুর থেকে আটক করা হয়।
জানা যায়, ভোরে মাদারীপুর-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নুর-ই আলম লিটন চৌধুরীর ব্যানার নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুরসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকে ধাওয়া দিয়ে ৯ জনকে আটক করা হয়। পরে বিক্ষুদ্ধরা পদ্মাসেতুর দক্ষিনপাশে থাকায় বিএনপির একটি অস্থায়ী ক্যাম্পে আগুন দেয়। পুড়ে যায় অর্ধশত মোটরসাইকেল। পাশাপাশি আগুনে পাশে থাকা একটি রেস্টুরেন্টেও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়।
ওদিকে পদ্মাসেতুর জাজিরা প্রান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিবচরের নিজাম, আহত আরও ৩ জন।

আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মাসেতুর জাজিরা প্রান্তের নাওডোবা চত্বরে অবরোধ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিজাম মৃধা (৪৫) নামে শিবচরের এক ব্যক্তিকে ঢাকায় নেওয়ার পথে নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও তিনজন।

নিহত নিজাম মৃধা মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামসুদ্দিন মৌলভীর কান্দি এলাকার দাদন মৃধার ছেলে।

এদিকে লকডাউন বাস্তবায়নে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাটে সকাল থেকে অবস্থান করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। টায়ার জ্বালিয়ে বিভিন্ন শ্নোগান দিয়ে বিক্ষোভ করে তারা। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে তাদের অবস্থায় দেখে যাতায়াতকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদে সরে যান অনেকেই।

অপরদিকে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে দিয়ে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনকে জেলার বিভিন্ন এলাকায় অবস্থান করতে দেখা গেছে। লকডাউনের নামে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলও করেন তারা।
এ ঘটনায় দুপুর ১২ টায় মাদারীপুরের সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের সার্বিক হোটেলে বোমা হামলা করা হয়।
এদিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর বিপুল সদস্য।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে রাজু সভাপতি, মুকেশ সম্পাদক নির্বাচিত

দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়...

পদ্মা সেতুতে মোটরসাইকেল থেকে পড়ে বাসচাপায় তরুনীর মৃত্যু

মুন্সীগঞ্জের পদ্মা সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী এক তরুনীর...

মাদারীপুরে আ’লীগের মিছিল থেকে আটক ৯, মহাসড়ক অবরোধ, নিহত-১

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ৯ তরুণকে আটক করে পুলিশে...

নানা আয়োজনে পঞ্চগড় মুক্ত দিবস উদযাপিত

​যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পঞ্চগড় মুক্ত দিবস উদযাপিত হয়েছে। ঐত...

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ১০১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা