জাতীয়

খিলগাঁ কবরস্থানে মাটি খুঁড়লেই উঠছে পানি, করোনাক্রান্তদের দাফন বন্ধ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনায় মৃতদের জন্য সরকার নির্ধারিত বিভিন্ন করবরস্থান রয়েছে রাজধানী ধাকায়। এর মধ্যে মোহাম্মদপুর, খিলগাঁ, আজিমপুর ও রায়েরবাজার অন্যতম। তবে সম্প্রতি জায়গা সঙ্কটে পড়ায় এবং নিচু এলাকা হওয়ার কারণে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের লাশ দাফন বন্ধ হয়ে গেল খিলগাঁ কবস্থানে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কবস্থানের পাশেই রয়েছে ঝিল। ঝিলের পাশেই বরাদ্দ করা হয়েছিল করোনায় মৃতদের দাফনের জায়গা।

এ ব্যাপারে খিলগাঁ কবরস্থানের মোহরা সহকারী মোঃ মাহাবুব বলেন, “বৃষ্টি হলে ঝিলের পানি বেড়ে যায় তাই কবর খোড়া যায় না। তাই এখানে পুর্বে অনুমতি থাকলেও বর্তমানে আর করোনায় মৃতদের লাশ দাফন করা হয় না।”

এই কবরস্থানে দীর্ঘদিন ধরে কবর খুঁড়ছেন মোঃ জবান মিয়া। চলমান করোনা পরিস্থিতিতে মোট ১৯১ জন করোনাক্রান্ত লাশের জন্য কবর খুঁড়েছেন তিনি। নিজ মুখেই বললেন করোনাকালিন কিছু অভিজ্ঞতা।

সিটি কর্পোরেশনের নির্দেশনা মত এখানে আর করোনায় মৃত লাশ দাফন না হলেও, নিয়মিত কবরস্থানের রক্ষণাবেক্ষণ করে যাচ্ছেন এখানকার কর্মীরা। একজন পরিচ্ছন্নতা কর্মী বলেন, পেটের দায়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন তারা। করোনা সম্পর্কে কিছুটা ধারণা আছে তবে জীবীকার কাছে ভয় কিছু না তাদের কাছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা