সংগৃহীত ছবি
জাতীয়

 শনিবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ উপলক্ষ্যে শুক্রবারের পরিবর্তে শনিবার দিল্লি সফরে যাবেন।

আরও পড়ুন: দুদকে যাচ্ছেন না বেনজীর

বৃহস্পতিবার (৬ জুন) সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ হওয়ার পর তিনি এ তথ্য জানান।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বলা হয়েছিল, নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (৭ জুন) ভারতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এনডিটিভি এক প্রতিবেদনে বলেছেন, শনিবারের বদলে পরদিন রোববার (৯ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি।

বুধবার নরেন্দ্র মোদিকে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-এর প্রধান হিসেবে নির্বাচিত করা হয়। যার মাধ্যমে মোদির প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয়। আগামী রোববার যখন মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তখন তিনি জওহরলাল নেহরুর পর ২য় ভারতীয় হিসেবে টানা ৩য় বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার অনন্য কীর্তি গড়বেন।

আরও পড়ুন: কাল হাতিরঝিলে যান চলাচল বন্ধ

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ইতোমধ্যে নিশ্চিত করেছেন তারা মোদির শপথ অনুষ্ঠানে থাকবেন।

বিজেপি ২৪০টি আসন পাওয়ার অর্থ হলো তারা লোকসভায় এবার আর সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে মোদি এবার এনডিএ জোটের প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা