সংগৃহীত ছবি
জাতীয়

কাল হাতিরঝিলে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শুক্রবার ঢাকার হাতিরঝিলে জয়বাংলা বলে আগে বাড়ো প্রতিপাদ্যে ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ শিরোনামে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে হাতিরঝিলে যান চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন: মানুষের জীবনযাত্রা সহজ করবে বাজেট

বৃহস্পতিবার (৬ জুন) ট্র্যাফিক-তেজগাঁও বিভাগ থেকে এ বিশেষ ট্র্যাফিক নির্দেশনা দেওয়া হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যারাথন উপলক্ষ্যে ট্র্যাফিক ব্যবস্থাপনার মধ্যে শুক্রবার ভোর রাত ৩টা থেকে হাতিরঝিলে নিরাপত্তার স্বার্থে গাড়ি প্রবেশ আটকানো হবে। হাতিরঝিল কেন্দ্রিক মোট ৯টি গুরুত্বপূর্ণ জায়গায় রোড ব্লকার দিয়ে ডাইভারশন দেওয়া হবে। এছাড়া ৩২টি পয়েন্টে ফোর্স মোতায়েন করে অলিগলি থেকে গাড়ি বের হওয়া নিয়ন্ত্রণ করা হবে।

ম্যারাথনে উপলক্ষ্যে নির্দেশনা: ১) মহানগর প্রজেক্ট, মালিবাগ, রামপুরা কিংবা বাড্ডা থেকে গুলশান, বনানী, উত্তরা যাওয়ার জন্য গুলশান বাড্ডা লিংক রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো। ২) রামপুরা, মালিবাগ কিংবা মহানগর প্রজেক্ট থেকে ফার্মগেট, রমনা কিংবা শাহবাগ আসার ক্ষেত্রে রামপুরা রোড হযে ওয়ারলেস গেট লেফট টার্ন করে মগবাজার মোড় ব্যবহার করে গন্তব্যে যাওয়ার পরামর্শ দেওয়া হলো। ৩) রমনা, শাহবাগ থেকে গুলশান, বনানী যাওয়ার জন্য মগবাজার ফ্লাইওভার হয়ে মহাখালী দিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো। এছাড়াও এসব এলাকা থেকে রামপুরা, মালিবাগ বা হাতিরঝিলে বসবাসরত বিভিন্ন প্রজেক্টে যাওয়ার জন্য মগবাজার মোড়, ওয়ারলেস গেট হয়ে রামপুরা রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো। ৪) গুলশান, বনানী, উত্তরা থেকে রামপুরা, বাড্ডা, আফতাবনগর কিংবা মালিবাগ যাওয়ার ক্ষেত্রে হাতিরঝিল ব্যবহার না করে গুলশান বাড্ডা লিংক রোড ব্যবহার করে বাড্ডা রামপুরা রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো।

আরও পড়ুন: মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে আগত অতিথি ও অংশগ্রহণকারীদের গাড়ি পার্কিংয়ের স্থান-

মিরপুর, ক্যান্টনমেন্ট বা উত্তরা থেকে আসার রাস্তা এবং পার্কিং: কাকলী ক্রসিং লেফট টার্ন-গুলশান ২- গুলশান ১; ড্রপিং পয়েন্ট বিএসএসএফ কনভেনশন হল; পার্কিং- বিএসএসএফ কনভেনশন হল থেকে গুলশান-১ পর্যন্ত রাস্তার দুই সাইডে এক লেন পার্কিং।

রমনা, ধানমন্ডি, মোহাম্মদপুর থেকে আসার রাস্তা এবং পার্কিং: মগবাজার ফ্লাইওভার-লাভরোড-তিব্বত-মহাখালী ইউটার্ন-ফনিক্স লেফট টার্ন-তেজগাঁও লিংক রোড-আড়ং; ড্রপিং পয়েন্ট জিএমজি মোড়: পার্কিং- জিএমজি মোড় থেকে হাতিরঝিল সংযোগ সড়ক (প্রয়োজনে জিএমজি মোড় থেকে শান্ত টাওয়ার পর্যন্ত এক লেন)-রাজউকের নগর ব্যবস্থাপনা ভবনের ডিজিটাল পার্কিংয়ে।

মালিবাগ, রামপুরা, গুলশান বাড্ডা লিংক রোড থেকে আসার রাস্তা এবং পার্কিং: মালিবাগ-রামপুরা-গুলশান বাড্ডা লিংক রোড-গুলশান ১ লেফট টার্ন-পুলিশ প্লাজা; ড্রপিং পয়েন্ট বিএসএসএফ কনভেনশন হল, পার্কিং- বিএসএসএফ কনভেনশন হল থেকে গুলশান-১ পর্যন্ত রাস্তার দুই সাইডে এক লেন পার্কিং।

মোটরসাইকেল আরোহীদের জন্য পার্কিং ব্যবস্থা: নিকেতন ৩ নম্বর গেট এবং তার বিপরীত পাশের রাস্তা ও পুলিশ প্লাজার পেছনের রাস্তা থেকে বাড্ডা লিংক রোড রাস্তা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা